সম্প্রতি মলদ্বীপে ছুটি কাটাতে গেছেন বলিউডের অভিনেতা-প্রযোজক ফারহান আখতার ও তাঁর কন্যা আকিরা এবং প্রেমিকা গায়িকা শিবানী দান্ডেকর। মলদ্বীপ থেকে একাধিক ফটো পোস্ট করছেন ফারহান ও শিবানী। এবার শিবানী ইন্সটাগ্রামে শেয়ার করলেন স্কুবা ডাইভিং-এর ফটো । শিবানী ফটোটি শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়।
শিবানীর পোস্ট করা এই ফটোতে দেখা যাচ্ছে শিবানী ও ফারহান স্কুবা ডাইভিং কিট পরে জলের নিচে স্কুবা ডাইভিং করছেন। ফটোটি পোস্ট করে শিবানী লিখেছেন ফারহান, জল , স্থল, পুল সর্বত্র তাঁর বন্ধু। শিবানী ও ফারহানের ফটোতে কমেন্ট করে ফারহানের কন্যা আকিরা লিখেছেন, তিনি ও তাঁর ভালো বন্ধু ঘুমন্ত কচ্ছপ খুব তাড়াতাড়ি স্কুবা ডাইভিং করবেন । শিবানী আকিরাকে অনেক ভালোবাসা জানিয়ে বলেন, আকিরা খুব ভালো স্কুবা ডাইভিং করেন। তবে ফারহান ও শিবানীকে আরো কিছুদিন স্কুবা ডাইভিং-এর উন্নত প্রযুক্তি শিখতে হবে। এছাড়াও মলদ্বীপের সি-বিচে আকিরার সঙ্গে কিছু সুন্দর ফটো শেয়ার করেছেন শিবানী ও ফারহান। কিছুদিন আগে ফারহান আকিরাল প্রথম স্কুবা ডাইভিং-এর ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করে লিখেছিলেন, ঘুমন্ত কচ্ছপরা কখনও মিথ্যে বলে না।
প্রথম স্ত্রী ও আকিরার মা অধুনা ভাবনানির সাথে বিবাহ বিচ্ছেদের পর গত আড়াই বছর ধরে শিবানীর সঙ্গে সম্পর্কে রয়েছেন ফারহান। ফারহান-অধুনার দুই মেয়ে শাক্য ও আকিরাও শিবানীর সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…