খেলা

নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে জয়ে ফিরতে মরিয়া সচিনের কেরালা ব্লাস্টার্স

প্রথম ম্যাচে এটিকে-মোহনবাগানের কাছে হার স্বীকার করতে হয়েছিল কেরালা ব্লাস্টার্সকে। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এটিকে-মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স। মাঠের মধ্যে যেমন দুই দলের লড়াই ছিল, ঠিক তেমন মাঠের বাইরে গ্যালারিতে লড়াইটা ছিল সৌরভ-সচিনের। তবে সেই লড়াইয়ে জয় হয়েছিল মহারাজের। এ বছর প্রথম আইএসএল খেলছে মোহনবাগান, তাও আবার এটিকের সঙ্গে জুটি বেঁধে। তাই দ্বিগুণ শক্তি নিয়ে এটিকে-মোহনবাগান যে কোনও দলের কাছে ত্রাস হয়ে উঠতে পারে এমন আভাস আগেই দিয়েছিলেন সৌরভ। আর তার আগাম পূর্বাভাস কার্যত প্রথম ম্যাচেই সত্যি প্রমাণ হয়ে যায়। তাই হেরে খালি হাতে মাঠ ছাড়তে হয় সচিনের ছেলেদের। এই হারের জ্বালা ভুলে আজ, বৃহস্পতিবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তিন পয়েনট খেলতে নামবে কেরালা ব্লাস্টার্স।

কেরালা ব্লাস্টার্স যখন প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া, তখন প্রথম ম্যাচে মুম্বাই সিটি এফসিকে হারিয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর রয়েছেন নর্থইস্ট ইউনাইটেডের ফুটবলাররা। ইতিমধ্যেই তিন পয়েন্ট ঘরে তুলে ফেলেছেন তাঁরা। আর তিন পয়েন্ট তুলতে পারলে খেতাব জেতার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাবে নর্থইস্ট ইউনাইটেড, এমনটা বলাই যায়।

ইতিমধ্যেই মুম্বাই সিটি এফসিকে হারানোর ফলে কেরালাকে অলিখিতভাবে একটা চ্যালেঞ্জ দিয়ে ফেলেছে নর্থইস্ট ইউনাইটেড। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে তার মোক্ষম জবাব কেরালা ব্লাস্টার্স দিতে পারবে, নাকি চ্যালেঞ্জ হেরে আবারও মাঠ ছাড়তে হবে, তার উত্তর দেবে সময়। তবে লক্ষ্মীবারের এই ম্যাচ যথেষ্ট উত্তেজনাপূর্ণ হতে চলেছে এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026