অফবিট

গরিব চাষীর ঘরে জন্ম নেওয়া ভাই-বোনের নাচের ভিডিও, তুমুল সাড়া নেটদুনিয়ায়

কৌশিক পোল্ল্যে: পরনে সাদামাটা পোশাক, কোনো আড়ম্বর নেই। কোনোরকমে চলে সংসার, তবু স্বপ্ন দেখা বন্ধ করে দেয়নি গরিব চাষীর দুই ছেলে-মেয়ে। সারাদিন হাড়ভাঙা খাটুনির পর কৃষক বাবার দুঃখ হয়তো এখনি ঘুচবে না কিন্তু একবিন্দু আলোর মতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন সেই ভাই-বোন। কে বলবে তারা নাচ শেখেনি! তাদের নাচ দেখে বোঝার উপায় নেই যে পেশাদার নৃত্যশিল্পী নয়, বরং নিতান্তই অমলিন, সাধারন ঘরের দুটি ছেলে মেয়ে।

তারাও স্বপ্ন দেখল, নিজেদের স্বপ্নকে পাথেয় করে বানিয়েই ফেলল একটা টিকটক ভিডিও, রেসপন্স এল খুবই ভালো। এরপর একের পর এক টিকটক ভিডিয়োতে মনমাতানো নৃত্যশৈলী দিয়ে সকলের নজরে এলেন এই ভাই-বোনের জুটি। ক্রমশ ভাইরাল হতে থাকল তাদের ভিডিও। বিড়ালের ভাগ্যেও তো শিঁকে ছেঁড়ে, তাই হল। নব্বইয়ের দশকের অসাধারন কিছু গানে নেচে টিকটকে রাজ জমিয়ে ফেললেন দুজনে।

ভিডিও ফেসবুক, ট্যুইটার সহ অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে আসতেই প্রশংসায় ফেটে পড়েন নেটিজেনরা। যদিও ওদের অর্থকষ্টের কথা শুনে অনেকেই দুঃখপ্রকাশ করেছেন বটে। কিন্তু ভেবে দেখুন, গতানুগতিক টিকটক ভিডিয়োর ধরনটা কিন্তু একেবারে আলাদা। সেখানে পুরুষ-নারী নির্বিশেষে চড়া মেকাপে কোথাও যেন লুকিয়ে পড়ে প্রতিভা। আর সভ্যতা ও আধুনিকতাকে চড় কষিয়ে অমলিন নোংরা পোশাকের আবরন থেকেই বেরিয়ে আসে একটুকরো প্রতিভা। দারিদ্র্যতার কাছে মাথা নোয়ায় আভিজাত্য।

সোশ্যাল মিডিয়া আজ শুধুই একটা মাধ্যম নয়, এটি একটি দর্পণ। এখানে সত্যিকারের প্রতিভাকেই কদর দেয় মানুষ। ভিডিও চলে যায় ভাইরালের খাতায়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026