নিউজ

ঘোষণা হল ইউরোপের প্রথম করোনামুক্ত দেশের নাম

বিশ্বের প্রথম সারির দেশগুলো যখন করোনার আক্রমণে নাজেহাল তখন ইউরোপের ছোট্ট একটা দেশ আশার আলো জ্বেলে দিল বিশ্ববাসীর মনে। গোটা বিশ্বের প্রায় ৬০ লক্ষ মানুষ করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত। প্রতিটি দেশের মতোই এ দেশেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। এমতাবস্থায় পথ দেখাচ্ছে ইউরোপের একটি ছোট্ট দেশ। করোনা মহামারির থেকেও যে রক্ষা পাওয়া যায়, নির্দিষ্ট পরিকল্পনা ও সামান্য কিছু বিধিনিষেধ মেনে চললেই যে ঠেকিয়ে দেওয়া যায় এই বিশ্ব মহামারিকে, তা দেখিয়ে দিল ইউরোপের মন্টেনিগ্রো।

প্রথম বিশ্বের আমেরিকা যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, ফ্রান্স, ব্রিটেন, জার্মানির মতো শক্তিশালী দেশগুলো যখন করোনার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে, তখন এই ছোট্ট দেশটি দৃষ্টান্ত স্থাপন করল সারা বিশ্বে। সম্প্রতি নিজেদের করোনামুক্ত দেশ হিসেবে ঘোষণা করল মন্টেনিগ্রো। সে দেশের প্রধানমন্ত্রী মার্কোভিচ সাংবাদিক সম্মেলন করে নিজেদের করোনামুক্ত দেশ হিসেবে ঘোষণা করলেন।

প্রতিষেধক টিকা বা ওষুধ আবিষ্কৃত না হওয়া স্বত্ত্বেও কিভাবে একটি দেশ নিজেদের করোনামুক্ত হিসেবে ঘোষণা করতে পেরেছে তা জানতে আগ্রহী গোটা বিশ্ব। আর এটা জানতে গিয়েই উঠে আসছে বিষ্ময়কর তথ্য। কোন প্রতিষেধক নয়, সামান্য কয়েকটি নির্দেশ পালন ও সঠিক পরিকল্পনার মাধ্যমে করোনাকে হারিয়ে দিলেন মন্টেনিগ্রোর বাসিন্দারা।

আড্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলের এই ছোট্ট দেশটির বাসিন্দারা সরকারের দেওয়া প্রতিটি নির্দেশ যথাযথ ভাবে পালন করেছে। নিজেদের একে অন্যের থেকে বিচ্ছিন্ন রাখা, আশেপাশের চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সর্বোপরি সরকারের জারি করা লকডাউন সর্বোতভাবে কার্যকর হয় এই দেশটিতে। যার ফলে প্রথম করোনা আক্রান্তের প্রায় ২ মাস পর ইউরোপের প্রথম করোনামুক্ত দেশ হিসেবে উঠে এসেছে মন্টেনিগ্রোর নাম।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026