নয়াদিল্লি: পঞ্জাব, হরিয়ানা চ্ছেড়ে কৃষি আন্দোলন এবার পৌঁছে গেছে উত্তরপ্রদেশেও৷ কেন্দ্রের অর্ডিন্যান্স পাশ হওয়া মাত্রই কৃষিব্যবস্থা কর্পোরেটদের হাতে চলে যাবে৷ এই প্রতিবাদেই লক্ষ লক্ষ কৃষক এবার রাস্তায় নেমে পড়ছেন৷ প্রসঙ্গত, কেন্দ্র সংসদে বাদল অধিবেশনে কৃষিক্ষেত্রে তিনটি অর্ডিন্যান্স পাশ করতে পারে৷
প্রধানমন্ত্রী দফতর থেকে জুনের শুরুতে একটি নোটিশে জানানো হয়, এই তিন অর্ডিন্যান্সের ফলে কৃষকরা তাঁদের ফসলের উত্পাদন, বণ্টন ও দাম নির্ধারনে স্বাধীনতা পাবেন৷ অত্যাবশ্যক পণ্য (সংশোধনী) অর্ডিন্যান্স, ফার্মার্স (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন) এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস অর্ডিন্যান্স ও ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স (প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন) অর্ডিন্যান্স৷
এই তিনটি অর্ডিন্যান্স অনুযায়ী কৃষকরা ফসলের ন্যায্য দাম পাবে বলে মত কেন্দ্রের। বেসরকারি বা বিদেশি পুঁজিপতিদের হেনস্থা থেকে রেহাই পাওয়ার পাশাপাশি কোল্ড স্টোরেজে বিনিয়োগ বাড়বে ও ফুড সাপ্লাই চেনে আধুনিকতা আসবে বলে জানিয়েছে মোদি সরকার কিন্তু তা মানতে নারাজ কৃষকপক্ষ৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…