কলকাতা : লোকাল ট্রেন চালানো নিয়ে শীঘ্রই রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করবে রেল৷ ইতিমধ্যেই দূরত্ব বিধি মেনে মেট্রো পরিষেবায় নজর রাখছে রেল৷ সোমবার থেকে চালু হতে চলেছে কলকাতা মেট্রো ও ইস্ট-ওয়েস্ট মেট্রো। কিন্তু তার মাঝে কবে থেকে চলবে লোকাল ট্রেন সেই নিয়ে অনেকেই অনেক কথা বলেন।
কিন্তু এরাজ্যে রেলের দুটি শাখার পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখা রেল চালানোর কথা ভাবলেও তা কবে থেকে বাস্তবায়িত করা সম্ভব সেই নিয়ে এখনো কোন কথা বলতে পারেন নি রাজ্য সরকারের সাথে।
দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সঞ্জয়কুমার মহান্তি জানান, “পুজোর আগেই লোকাল ট্রেন চালুর বিষয়ে ভাবনাচিন্তা চলছে। খুব শিগগিরই রাজ্যের সঙ্গে এবিষয়ে বৈঠক করা হবে। বৈঠক করার জন্য রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে”।এমনকি ভিড় এড়াতে মেট্রোর মতো লোকাল ট্রেনেও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে রেল।
আনলক-৪এ এক এক করে মেট্রো এবং স্কুল খোলার নির্দেশ পেলেও এখনি খুলবে না রেল পরিষেবা। কলকাতা এবং শহরতলিতে এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন৷কলকাতা এবং শহরতলির রেল স্টেশনগুলিতে মেট্রো স্টেশনের মতো ভিড় নিয়ন্ত্রণ করার পরিকাঠামো নেই৷ তাই কবে থেকে রেল চলবে সেই নিয়ে প্রথম থেকেই থেকে গেছে জড়তা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…