নিউজ

নয়া কৃষি আইন প্রত্যাহার করতে হবে কেন্দ্রকে, এই দাবিতে ‘দিল্লি চলো’-র ডাক কৃষকদের

নয়াদিল্লি: পুনরায় কৃষক আন্দোলনে নেমেছেন ছয় রাজ্যের হাজার হাজার কৃষক। কেন্দ্রের নয়া কৃষক আইনের প্রতিবাদে ‘দিল্লি চলো’-র ডাক দিয়েছে ছয় রাজ্যের হাজার হাজার কৃষক। উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখান্ড, রাজস্থান, কেরালা, ও পাঞ্জাবের অসংখ্য কৃষকরা এই লং মার্চে অংশ নিয়েছেন। তারা পায়ে হেঁটে রাজধানীতে এসে পৌঁছাবেন। নয়া কৃষি আইন অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে প্রত্যাহার করতে হবে, এমনটাই দাবি জানিয়েছে সারা ভারত কৃষক ইউনিয়ন।

এই ইউনিয়নে তরফ থেকে দাবি জানিয়ে বলা হয়েছে, লং মার্চে অংশ নেওয়া কৃষকদের সংখ্যা দু’লাখ পর্যন্ত ছাড়াতে পারে। ইতিমধ্যেই অবশ্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আগামী ৩ ডিসেম্বর আলোচনায় বসার জন্য কৃষকদের আহ্বান জানানো হয়েছে। কিন্তু নতুন করে আর কোনও আলোচনা নয়, অবিলম্বে এই আইন প্রত্যাহার করতে হবে, এমন দাবি জানিয়েছেন হাজার হাজার কৃষক। তাদের অভিযোগ, নয়া কৃষি আইনের ফলে প্রবল পরিমাণ লোকসানের মুখ দেখতে হবে কৃষকদের। আর এর মাঝে মুনাফা করে চলে যাবে রিটেল সংস্থাগুলি।

তবে করোনা পরিস্থিতিতে এত মানুষের ঢল ভয়ঙ্কর আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। অন্যদিকে গতকাল, বৃহস্পতিবার পাঞ্জাব থেকে আসা কৃষকের দলকে হরিয়ানায় ঢুকতে বাধা দেয় সে রাজ্যের বিজেপি সরকার। ব্রিজের ওপর একটি ট্রাক রেখে তাদেরকে বাধা দেওয়া হয় পুলিশের তরফ থেকে। কৃষকরা ব্রিজের ওপর যেতেই মুখোমুখি হয় দু’পক্ষ। কার্যত দু’ঘণ্টা ধরে সংঘর্ষ চলে দুই পক্ষের মধ্যে। কৃষকএর পক্ষ থেকে ব্যারিকেড ভাঙার চেষ্টা হয় এবং একটি লোহার ব্যারিকেড নদীতে ফেলে দেওয়া হয় বলে পুলিশ থেকে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে, পুলিশ আটকানোর জন্য কাঁদানে গ্যাস থেকে শুরু করে জলকামান ছুড়তে থাকে এমনটা আবার অভিযোগ করেছেন সমস্ত কৃষকরা। অবশেষে ব্যারিকেড সরিয়ে সামনের দিকে এগোতে সক্ষম হয় কৃষকের দল। সব মিলিয়ে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026