সম্প্রতি আমির খানের ফিটনেস কোচ নুপুর শিখারে ইন্সটাগ্রামে আমির-কন্যা ইরা খানের সঙ্গে ছবি পোস্ট করেন। ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। তার সাথেই শুরু হয় ইরা ও নুপুরকে নিয়ে গুঞ্জন। জানা যায়, গত 6 মাস ধরে নুপুর ও ইরা ডেটিং করছেন। এমনকি মহাবালেশ্বরে আমির খানের বাগানবাড়িতে দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে।
ইরা ও নূপুরের সম্পর্কে অভিনেতা আমির খান যে সিলমোহর দিয়েছেন তা তাঁর বাগানবাড়িতে দুজনের সময় কাটানো দেখেই বোঝা যাচ্ছে। এমনকি আমিরের প্রাক্তন স্ত্রী ও ইরার মা রীনা দত্তের সঙ্গে নূপুরের পরিচয় করিয়ে দিয়েছেন ইরা। এর আগে ইরা মিশাল কৃপালনীর সঙ্গে সম্পর্কে ছিলেন। প্রায় দুই বছর সম্পর্কে থাকার পর মিশাল ও ইরার ব্রেক-আপ হয়ে যায়। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে মিশালের সঙ্গে ব্রেক-আপের কথা ঘোষণা করেন ইরা।
আমির খানের কন্যা ইরা পেশায় ট্যাটু আর্টিস্ট। কিছু দিন আগে ইরা ট্যাটু আর্টিস্ট-এর পেশা বেছে নিলে তাঁকে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ট্রোল করা হয়। কিছু গোঁড়া মুসলমান মহিলারা বলেন, এই পেশা বেছে নেওয়ার জন্য ইরা নরকে যাবেন। ইসলাম কখনো এই পেশাকে অনুমোদন করে না। তবে ইরা এই বিতর্কিত মন্তব্যের কোনো জবাব দেননি।
পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…
জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…
দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…
শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…
বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…