বিনোদন

সাতপাকে বাঁধা পড়লেন অনির্বাণ-মধুরিমা, দেখুন বিয়ের ছবি

আজ, 26 শে নভেম্বর বিয়ে হয়ে গেল টলিউডের বিখ্যাত অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও নাট্যশিল্পী মধুরিমা গোস্বামীর। ঘরোয়া অনুষ্ঠান করে রেজিস্ট্রি ম্যারেজ করলেন অনির্বাণ ও মধুরিমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুজনের পরিবার ও ঘনিষ্ঠ কিছু আত্মীয় এবং বন্ধু-বান্ধবী। সল্টলেকে ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে হল মধুরিমা ও অনির্বাণ-এর বিয়ের অনুষ্ঠান। অনির্বাণ ও মধুরিমাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন টলিটাউনের তারকারাও। চলতি বছরের মাঝামাঝি অনির্বাণ ও মধুরিমার বিয়ে হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে বিয়ের দিন পিছিয়ে 26 শে নভেম্বর করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় অনির্বাণ ও মধুরিমার বিয়ের কিছু ফটো সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ফটোতে দেখা যাচ্ছে, মধুরিমার পরনে রয়েছে লাল রঙের হ্যান্ডলুম শাড়ি, সিঁথিতে ছিল সিঁদুর। মধুরিমার সঙ্গে মানানসই করে অনির্বাণ পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আলাপ হয়েছিল মধুরিমা ও অনির্বাণের। মধুরিমার বাবা পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী বিখ্যাত মূকাভিনয় শিল্পী। রবীন্দ্রভারতীতে পড়ার আগে থেকেই মধুরিমা যুক্ত ছিলেন থিয়েটারের সঙ্গে। নাটকের সূত্রেই আলাপ হয়েছিল অনির্বাণের সাথে। পরবর্তীকালে অনির্বাণ ও মধুরিমার মধ্যে প্রেমের সম্পর্ক তৈরী হয়। দুজনে একসঙ্গে নাটকের প্রযোজনা করেছেন। এমনকি বহু নাটকে দুজনে একসঙ্গে অভিনয়ও করেছেন। দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকলেও অনির্বাণ বা মধুরিমা কেউই মিডিয়ায় তাঁদের সম্পর্কের কথা প্রকাশ করেননি। অনির্বাণের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন নায়িকার নাম জড়ালেও অনির্বাণ কোনো মন্তব্য করেননি। বরাবর লো প্রোফাইলে থাকতে পছন্দ করা পেশাদার অভিনেতা অনির্বাণ তাঁর প্রফেশনাল লাইফ ও পার্সোনাল লাইফ-কে আলাদা করে তার সামঞ্জস্য বজায় রেখেছেন। তবে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও মিথিলার বিয়েতে একসঙ্গে দেখা গিয়েছিল অনির্বাণ ও মধুরিমাকে।

অনির্বাণ ভট্টাচার্য তাঁর মহিলা ভক্তকুলের ‘ক্রাশ’। কিছুদিন আগে অনির্বাণ ও মধুরিমার বিয়ের খবর প্রকাশ্যে ঘোষণা হওয়ার পর মধুরিমাকে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট হ্যারাসমেন্টের শিকার হতে হয়। মহিলারা অনেকেই মধুরিমার চেহারা নিয়ে কটূক্তি করেন। মধুরিমা বাধ্য হয়ে তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করে দেন।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ফিল্ম ‘ড্রাকুলা স‍্যার’। দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই ফিল্ম করোনা আবহেও বক্স অফিসে সাফল্য পেয়েছে। এই মুহূর্তে ফিল্মটি হিন্দিতে ডাব করার কথাও চলছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026