খেলা

আইএসএলের ময়দানে মারাদোনাকে শেষ শ্রদ্ধা, ম্যাচ ড্র কেরালা ব্লাস্টার্স ও নর্থইস্ট ইউনাইটেডের

গোয়া: এই মুহূর্তে মন ভাল নেই গোটা বিশ্বের। কারণ, ফুটবলের রাজপুত্রের বিদায় এখনও কেউ মন থেকে মেনে নিতে পারছে না। আর্জেন্টিনা হোক বা কলকাতা, সর্বত্রই ছড়িয়ে পড়েছে হাহাকার। টার মধ্যেই আইএসএলে বৃহস্পতিবার গোয়ার জেএমসি স্টেডিয়ামে মারাদোনাকে স্মরণ করেই বল গড়িয়েছিল। এদিন মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার্স ও নর্থইস্ট ইউনাইটেড। ম্যাচ শুরু হওয়ার আগে জায়েন্ট স্ক্রিনে মারাদোনার ছবি ফুটে ওঠে। তারপর নীরবতা পালনের মাধ্যমে ফুটবলের রাজপুত্রকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এমনকি ফুটবলার, রেফারি, সাপোর্ট স্টাফ সহ সকলেই কালো আর্ম ব্যান্ড পরে মারাদোনাকে শেষ সম্মান জানিয়েছেন। এদিন দুই দলের ফুটবলারদের কারোরই মন ভাল ছিল না। তাই জয়ের হাসি হাসতে পারেনি কেউ। ড্র দিয়ে এদিনের খেলা শেষ হয়েছে।

এদিন প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে উঠেছিল কেরালা ব্লাস্টার্স। নর্থইস্ট ইউনাইটেডের ফুটবলারদের সুযোগ দিচ্ছিল না। এমনকি প্রথমার্ধ শেষে 20 গোলে এগিয়ে ছিল কিবু ভিকুনার ছেলেরা। তবে দুই গোলে এগিয়ে থেকেও শেষ রক্ষা করতে পারেনি কেরালা ব্লাস্টার্স।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর থেকেই খেলার পাশা পুরো উল্টে যেতে থাকে। একটি নয়, একেবারে দু-দুটি গোল কেরালা ব্লাস্টার্সকে শোধ করে দেয় নর্থইস্ট ইউনাইটেড। তবে গোল শোধ করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল লাল জার্সি ফুটবলারদের। কারণ, পরবর্তী সময়ে দুই দলের কেউই আরও একটি গোল করে জয়ের হাসি হাসতে পারেনি। অবশেষে ম্যাচ ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।

এর আগে এটিকে-মোহনবাগানের কাছে হারতে হয়েছিল কেরালা ব্লাস্টার্সকে। তাই দুই ম্যাচ শেষে সচিনের শিষ্যদের পয়েন্ট ১। অন্যদিকে প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসিকে হারানোর সুবাদে দুই ম্যাচ শেষে নর্থইস্ট ইউনাইটেডের পয়েন্ট ৪। আগামী ম্যাচগুলিতে দুই দলের ফলাফল কী হয়, এখন সেটাই দেখার।।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026