দেশ

অবরোধ করা হবে জাতীয় সড়ক কৃষি আইনের বিরোধিতা দেশজুড়ে আন্দোলনের হুশিয়ারি কৃষকদের

নয়াদিল্লি: কেন্দ্রের প্রকাশ করা নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে কৃষক আন্দোলন। হাজার হাজার কৃষকরা পায়ে হেঁটে রাজধানীর বুকে আন্দোলন করছে। দফায় দফায় সরকারের সঙ্গে বৈঠক হয়েছে ঠিকই, কিন্তু তাতে কোনও সমাধান সূত্র মেলেনি। কৃষকদের দাবি মানতে নারাজ সরকার। কৃষি আইন সংশোধন আনতে রাজি কেন্দ্রীয় সরকার। কিন্তু কৃষি আইন বাতিল হবে না বলে সিদ্ধান্তে অনড় রয়েছে মোদি সরকার। মঙ্গলবার অমিত শাহের সঙ্গে বৈঠকের পর তাঁর দেওয়া প্রস্তাব নিয়ে গতকাল, বুধবার কৃষকদের মধ্যে একটা বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠক শেষে জানানো হয়েছে, কোনওরকম সংশোধন মেনে নেবে না কৃষকরা। আইন প্রত্যাহার করতে হবেই। এমনকি তা না হলে দেশ জুড়ে ধরনার হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় কৃষক ইউনিয়ন।

গতকাল, বুধবার সন্ধ্যায় দিল্লির সিংঘু সীমান্তে বৈঠকে বসেন কৃষক নেতারা।বৈঠক শেষে কৃষক নেতা ডঃ দর্শন পাল বলেন, ‘কৃষি আইন প্রত্যাহার করা না হলে ১২ ডিসেম্বরের মধ্যে আমরা দিল্লি-জয়পুর জাতীয় সড়ক অবরোধ করব। সমস্ত টোলপ্লাজাগুলিতে ধরনা দেব। প্রত্যেক কৃষক নেতাদের বলেছি, সমস্ত বিজেপি বিধায়ক-সাংসদের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখাতে।’

আর এক কৃষক নেতা প্রহ্লাদ সিং এ প্রসঙ্গে বলেছেন, ‘সরকারের প্রস্তাবে নতুন কিছু নেই। তাই কৃষকরা সরকারের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ দেখিয়ে যাবে।’ এভাবে সরকারের বিরুদ্ধে কার্যত বেলাগাম হয়ে রয়েছে কৃষকরা। এই সমস্যার সমাধান কবে, কীভাবে হয়, এখন সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026