নিউজ

প্রয়াত বাবুল সুপ্রিয়র মা সুমিত্রা বড়াল

নয়াদিল্লি: করোনা ভাইরাস কেড়ে নিয়েছিল পরিচালক রাজ চক্রবর্তীর বাবার প্রাণ। কয়েক মাস আগে চক্রবর্তী পরিবারে নেমে এসেছিল শোকের ছায়া। করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজ ও তাঁর বাবা কৃষ্ণ চক্রবর্তী। রাজ সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেও বাড়ি ফিরে আসতে পারেননি পরিচালকের বাবা। তাই পিতৃহারা হতে হয়েছিল রাজ চক্রবর্তীকে। আর এবার সেই একই কারণে মাতৃহারা হলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী তথা বিখ্যাত সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়। গতকাল, বুধবার রাত দশটা নাগাদ প্রয়াত হয়েছেন বাবুলের মা সুমিত্রা বড়াল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

জানা গিয়েছে, করোনায় আক্রান্ত হয়েছিলেন বাবুলের মা ও বাবা। দু’জনকেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। তিন সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাবুকের মা। এমনকি চিকিৎসকদের চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন প্রাথমিকভাবে তিনি। দু’সপ্তাহ পর পুনরায় তাঁর করোনা পরীক্ষা করা হয়। রির্পোট তখন নেগেটিভ আসে। হাসপাতাল থেকে করোনা মুক্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন বাবুলের বাবাও। কিন্তু করোনামুক্ত হয়েও আর বাড়ি ফেরা হল না বাবুলের মায়ের।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বার্ধক্যজনিত অনেক সমস্যা ছিল সুমিত্রা বড়ালের শরীরে। করোনামুক্ত হলেও তাঁর একাধিক অঙ্গ বিকল হয়ে যায়। শেষের দিকে চিকিৎসায় সাড়া নিচ্ছিলেন না তিনি। অবশেষে গতকাল, বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্বাভাবিকভাবেই মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবুল সুপ্রিয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026