বিনোদন

‘থাকো ভাল তুমি, আমার কী’, ফাঁস হল শ্রাবন্তী-রোশনের গোপন চ্যাট, সুপার ভাইরাল

টলিটাউনে এই মুহূর্তে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও তাঁর স্বামী রোশন সিং-এর দাম্পত্য চিড় নিয়ে চলছে জোরদার আলোচনা। এর উপর রোশন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্রমাগত আক্রমণ করে চলেছেন শ্রাবন্তীকে। এর আগে একটি অনুষ্ঠানে শ্রাবন্তীর সিঁদুর পরা ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে রোশন নেতিবাচক মন্তব্য করেছিলেন। এমনকি ইন্সটাগ্রামে নিজের পোষ্যর সঙ্গে ছবি শেয়ার করে রোশন বলেছিলেন, পোষ্যর থেকে বিশ্বস্ত কেউ হয় না। এবার রোশন শেয়ার করলেন একটি স্ক্রিনশট যেখানে তাঁকে কেউ মেসেজ করে জিজ্ঞাসা করেছেন, রোশন কি করছেন। রোশন বলেন, তিনি গেম খেলছেন, তাঁকে বিরক্ত না করতে। যথারীতি মেসেজকারি রেগে যান রোশনের উপর এবং তাঁকে গেমেই ব্যস্ত থাকতে বলেন। এমনকি ওই মেসেজকারি নিজের কথায় বাঙাল ভাষার প্রয়োগ করেছেন। কিন্তু মেসেজকারির পরিচয় জানা যায়নি। শ্রাবন্তী রোশনের এই ধরনের আচরণের প্রতিবাদ না জানালেও রোশনের আচরণ ক্রমশ খারাপ আকার ধারণ করছে। রোশন বোধহয় বুঝতে পারছেন না, সোশ্যাল মিডিয়াটা কোর্টরুম নয়।

রোশনের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে রোশনের ক্ষেত্রে প্রথম বিয়ে হলেও শ্রাবন্তীর তৃতীয় বিয়ে। এর আগে শ্রাবন্তীর সঙ্গে বিয়ে হয়েছিল পরিচালক রাজীব বিশ্বাসের। শ্রাবন্তী ও রাজীবের একমাত্র পুত্রসন্তান অভিমন্যুর জন্মের পর শ্রাবন্তী ফিল্মে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন। শ্রাবন্তী যখন কেরিয়ারের শীর্ষে তখন রাজীবের সাথে তাঁর পারিবারিক অশান্তি শুরু হয়। রাজীবের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন শ্রাবন্তী। এরপর শ্রাবন্তী ও রাজীবের তেরো বছরের বিবাহিত জীবনের ইতি ঘটে। তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর উঠতি মডেল কৃষ্ণ বিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু বিয়ের এক বছরের মধ্যে তাঁদের ডিভোর্স হয়ে যায়। ইতিমধ্যে শ্রাবন্তীর জামাইবাবুর সূত্রে শ্রাবন্তী ও রোশনের আলাপ হয় যা ক্রমশ প্রেমে পরিণত হয়। গতবছর অমৃতসরে ঘরোয়া অনুষ্ঠান করে বিয়ে করেন দুজনে।

চলতি বছরের এপ্রিল মাসে শ্রাবন্তী ও রোশনের বিয়ের এক বছর পূর্ণ হয়েছে। তাঁদের ইচ্ছে ছিল ঘটা করে বিবাহবার্ষিকী পালন করার। কিন্তু করোনা অতিমারীর কারণে তা বাতিল হয়ে যায়। এরপর থেকেই শ্রাবন্তী ও রোশনের মনোমালিন্য শুরু হয়। ইন্সটাগ্রামে নিজের পার্সোনাল প্রোফাইল থেকে রোশনের সমস্ত ছবি ও ভিডিও ডিলিট করে দেন শ্রাবন্তী। আগুনে ঘি ঢেলে রোশন মিডিয়াকে জানান, পুজোর আগে থেকেই আলাদা থাকতে শুরু করেছেন তাঁরা দুজনে। শ্রাবন্তী নিজের ছেলে অভিমন্যুর সাথে বাইপাসের ধারে নিজের ফ্ল্যাটে থাকছেন। রোশন ফিরে গিয়েছেন নিজেদের পারিবারিক ফ্ল‍্যাটে। শ্রাবন্তীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রোশনের মা খুব অসুস্থ হয়ে পড়েছেন। এই কারণে রোশন এখন মায়ের সঙ্গে রয়েছেন। এর পরেই রোশন ও শ্রাবন্তী দুজনে দুজনকে ইন্সটাগ্রামে আনফলো করে দেন। রোশন নিজের ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে শ্রাবন্তীর সমস্ত ছবি ও ভিডিও ডিলিট করে দেন। তবে শ্রাবন্তীর অফিসিয়াল প্রোফাইলে রোশনের সঙ্গে কিছু সুন্দর মুহূর্তের ছবি এখনও রেখেছেন শ্রাবন্তী। এমনকি রোশনের জিমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রাবন্তী। তবে 8 ই নভেম্বর মধ্যমগ্রামে শ্রাবন্তীর জিম ‘দি ফিটনেস এম্পায়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে রোশনকে দেখা যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026