নিউজ

PM Kishan: ৫ অক্টোবরের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে আসবে ২,০০০ টাকা, এই পদ্ধতিতে করুন আপনার স্ট্যাটাস চেক

কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ভারত সরকার একাধিক প্রকল্প নিয়ে এসেছে। তারমধ্যে তো অন্যতম প্রধানমন্ত্রী কিষান সন্মান। দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে প্রতি বছর প্রতিটি কৃষক পরিবারকে ৬,০০০ টাকা প্রদান করা হয়। এই অর্থ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে প্রদান করা হয়। সরকার ২০১৯ সালে কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ স্কিম ঘোষণা করেছিল। এই পুজোর আবহে খুশির খবর এটাই যে আগামী শনিবার সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে আসছে।

eKYC করা বাধ্যতামূলক

আপনাদের জানিয়ে রাখি, আগামী শনিবার কৃষকরা কিষান সন্মান নিধির ১৮ তম কিস্তি পেতে চলেছেন। এই তথ্য ইতিমধ্যেই PM Kishan অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তবে মনে রাখবেন এই টাকা পেতে গেলে অবশ্যই eKYC থাকতে হবে। আপনার যদি eKYC না থাকে, তাহলে আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওটিপি মারফত eKYC করতে পারেন অথবা নিকটতম সিএসসি কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক eKYC করতে পারবেন। eKYC না থাকলে আপনার ১৮ তম কিস্তির টাকা আসবে না।

স্ট্যাটাস চেক করার পদ্ধতি

প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় যোগদান করেন এবং আপনি ১৮ তম কিস্তির সুবিধা পেতে সক্ষম হবেন কিনা তা জানতে চান। এর জন্য স্ট্যাটাস চেক করতে আপনাকে স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-এ যেতে হবে। এরপর একটু নিচে স্ক্রল করে ‘সুবিধাভোগী তালিকা‘ অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার রাজ্য, জেলা, তহসিল, ব্লক এবং গ্রামের নাম নির্বাচন করে ‘Get Details‘ অপশনে ক্লিক করলেই তালিকা চলে আসবে যার থেকে আপনার নাম আপনাকে খুঁজে নিতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026