টেক বার্তা

৮৪ দিনের নতুন রিচার্জ প্ল্যান ঘোষণা করল Airtel, আনলিমিটেড কল সহ ব্যবহার করুন সীমাহীন 5G ইন্টারনেট

দিনের পর দিন টেলিকমিউনিকেশন কোম্পানি গুলোর মধ্যে প্রতিযোগিতা বেড়েই চলেছে। কেউ তার গ্রাহকদের জন্য আনলিমিটেড হাই-স্পিড ইন্টারনেট অফার করছে তো কেউ আনলিমিটেড ভয়েস কল। এ কথা বলা যেতেই পারে, আজকের দিনে টেলিকমিউনিকেশন কোম্পানিগুলি নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতে গিয়ে গ্রাহকদের একাধিক সুবিধা প্রদান করছে। বিশেষ করে রিলায়েন্স জিও মার্কেটে ধামাকা অফার ঘোষণা করার পর থেকে এয়ারটেল, ভোডাফোনের মতো বেসরকারি কোম্পানিগুলি একের পর এক দুর্দান্ত অফার ঘোষণা করেছে।

এবার ভারতের অন্যতম বৃহৎ টেলিকমিউনিকেশন কোম্পানি অর্থাৎ এয়ারটেল তার গ্রাহকদের জন্য ধামাকা অফার ঘোষণা করেছে। এবার আর সীমাবদ্ধ ইন্টারনেট নয়, বরং গ্রাহকরা আনলিমিটেড 5G হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করার সুবিধা পাবেন। এখানেই শেষ নয়, এই সুবিধা গ্রাহকদের হাতে তুলে দেওয়ার জন্য তিনটি আলাদা আলাদা পরিকল্পনা ঘোষণা করেছে এয়ারটেল। যার গ্রহণ যোগ্যতা দিনের পর দিন বেড়েই চলেছে ভারতীয় বাজারে।

সর্বপ্রথম, এয়ারটেল তার গ্রাহকদের জন্য ৮৪ দিনের এই পরিকল্পনা ঘোষণা করেছে। যেখানে আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি দৈনিক ১০০ এসএমএস করার সুবিধা পাবেন গ্রাহকরা। এছাড়া যদি 5G কানেকশনের স্মার্ট ফোন থাকে এবং গ্রাহকের এলাকায় 5G নেটওয়ার্ক কভারেজ থাকে, তবে আনলিমিটেড হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন ওই গ্রাহক। এয়ারটেল সিমের সাথে সংযুক্ত থেকে দুর্দান্ত এই পরিকল্পনাটি গ্রহণ করতে হলে গ্রাহকদের মাত্র ৮৫৯ টাকা রিচার্জ করতে হবে। যা দোকানে গিয়ে কিংবা গ্রাহক নিজের স্মার্টফোনের সাহায্যে রিচার্জ করতে পারবেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026