নয়াদিল্লি: কেন্দ্রের প্রকাশ করা নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে কৃষক আন্দোলন। হাজার হাজার কৃষকরা পায়ে হেঁটে রাজধানীর বুকে আন্দোলন করছে। দফায় দফায় সরকারের সঙ্গে বৈঠক হয়েছে ঠিকই, কিন্তু তাতে কোনও সমাধান সূত্র মেলেনি। কৃষকদের দাবি মানতে নারাজ সরকার। কৃষি আইন সংশোধন আনতে রাজি কেন্দ্রীয় সরকার। কিন্তু কৃষি আইন বাতিল হবে না বলে সিদ্ধান্তে অনড় রয়েছে মোদি সরকার। মঙ্গলবার অমিত শাহের সঙ্গে বৈঠকের পর তাঁর দেওয়া প্রস্তাব নিয়ে বুধবার কৃষকদের মধ্যে একটা বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠক শেষে জানানো হয়, কোনওরকম সংশোধন মেনে নেবে না কৃষকরা। আইন প্রত্যাহার করতে হবেই। এমনকি তা না হলে দেশ জুড়ে ধরনার হুঁশিয়ারি দিয়েছিল ভারতীয় কৃষক ইউনিয়ন। আরে এবার গতকাল, বৃহস্পতিবার এই আন্দোলন নতুন মাত্রা নেয়। বলা হয়, কেন্দ্র নিজের সিদ্ধান্তে অনড় থাকলে এবং তার ফলে কৃষি আইন প্রত্যাহার না করলে আন্দোলনকারী কৃষকরা এবার রেল অবরোধ করবে।
আন্দোলনকারী কৃষক নেতা বুটা সিং এ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা আগেই ঘোষণা করেছিলাম যে, ১০ ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী যদি আমাদের দাবি না মানেন, তাহলে আমরা রেল অবরোধ শুরু করব। দেশে আন্দোলনকারী কৃষকরা এবার রেল লাইনে গিয়ে বসবে। কবে থেকে এই অবরোধ শুরু হবে, তা নিয়ে দিনক্ষণ ঘোষণা করবে সংযুক্ত কিষান মোর্চা।’ ইতিমধ্যেই দিল্লি-জয়পুর ও দিল্লি-আগ্রা জাতীয় সড়ক আগামিকাল, শনিবার থেকে অবরোধ করার ডাক দিয়েছে আন্দোলনকারী কৃষকরা। আর এবার যদি রেল অবরোধ শুরু হয়, তাহলে রাজধানীর অবস্থা আরও সঙ্গীন হয়ে উঠবে, এমনটা বলাই যায়।
বৃহস্পতিবার যখন আন্দোলনকারী কৃষকরা রেল অবরোধের কথা ঘোষণা করে, ঠিক তখনই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, ‘এমএসবি নিয়ে কোনও সমস্যা নেই। সরকারের কোনও ইগো নেই। আপনারা আলোচনায় বসুন।’ এদিকে রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ‘যে কোনও সময় আলোচনার জন্য তৈরি সরকার।’ কিন্তু আদৌ এই আন্দোলন কোথায় গিয়ে দাঁড়াবে, তা এখনই বলা মুশকিল।
The beloved medical comedy Scrubs has returned, and fans are already buzzing about the surprising…
Addison Rae has once again proven her fashion-forward edge with a daring new look for…
Bruno Mars has returned with his first solo album in a decade, The Romantic, headlines…
For 30 years, the Scream franchise has kept audiences on edge with its masked murderer,…
Key Points The Valley: Persian Style star Golnesa “GG” Gharachedaghi says Jax Taylor contacted her…
Key Points Real Housewives of Beverly Hills newcomer Amanda Frances clashed with Dorit Kemsley and…