রাজ্য

ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, থাকবেন ১৯ ও ২০ তারিখ

একুশে নির্বাচনের আগে গেরুয়া শিবির সর্বশক্তি দিয়ে বাংলা জয়ের উদ্দেশে মাঠে নেমে পড়েছে। একের পর এক কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে এসে বাংলার জনগণকে বোঝাতে চাইছে যে দিল্লি বাংলার পাশে আছে। ভোটের কাজের জন্য একাধিক প্রথম সারির বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে আছে। তারই মধ্যে রাজ্য সফরে এসেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবার আবার বাংলা সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ আগামী ১৯ ও ২০ তারিক দুদিনের জন্য বাংলা সফরে আসছেন। এবারের তার বাংলা সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সফরে গতকাল চরম বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছিল। ডায়মন্ড হারবারে জনসভা করতে গিয়ে একাধিক বিজেপি নেতার গাড়ি বিক্ষোভকারীরা ইট পাথর ছুড়ে ভেঙেছিল। এমন নিন্দনীয় ঘটনাকে একদমই হালকাভাবে নেইনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সাথে সাথেই রাজ্যের রাজ্যপালকে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে রিপোর্ট দিতে বলেছিল।

আর গতকাল এই ঘটনার পর আজই ঘোষণা করা হয়েছে আগামী ১৯ ও ২০ তারিখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা সফরে আসবেন ফের। তিনি এসে কলকাতা ছাড়া অন্যান্য জেলাগুলিতে কর্মসূচি করবেন। আসলে একুশের নির্বাচনের আগে গেরুয়া শিবির তাদের সর্বশক্তি দিয়ে ভোট প্রচারের উদ্দেশ্যে নেমে পড়েছে। তারা অন্য রাজনৈতিক দলগুলিকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। রাজ্যের এমন অরাজক পরিস্থিতির মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বুঝিয়ে দিতে চান যে বাংলার মানুষের পাশে দিল্লি আছে। যেভাবে দৈনন্দিন বিজেপি নেতা কর্মীরা হেনস্তার শিকার হচ্ছে তা বন্ধ করার জন্য তিনি কড়া বার্তা দিতে চান। তবে তা ফোনে নয়। সরাসরি তিনি রাজ্যে এসে জেলায় জেলায় কর্মসূচি করবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026