খেলা

চতুর্থ ম্যাচেও জয় অধরা, ম্যাচ ড্র করে অবশেষে স্কোরের খাতা খুলল ইস্টবেঙ্গল

আইএসএলে প্রথম তিনটি ম্যাচ খেলে একটি ম্যাচে ও জয়ের মুখ দেখিনি এস সি ইস্টবেঙ্গল। প্রথমে কলকাতা ডার্বিতে হার দিয়ে অভিযান শুরু করা হয়েছিল। তারপর আরও দুটি ম্যাচে ব্যাক-টু-ব্যাক হারের ফলে দলের আত্মবিশ্বাস একেবারে তলানিতে এসে ঠেকে। তবুও হারের হ্যাট্রিক করার পরেও গতকাল বৃহস্পতিবার জয় পেয়ে তিন পয়েন্টের খোঁজে জামশেদপুর এফসির বিরুদ্ধে চতুর্থ ম্যাচ খেলতে নামে এসসি ইস্টবেঙ্গল। কিন্তু চতুর্থ ম্যাচেও জয়ের মুখ দেখা হয়নি। তবে জয় না পেলেও হারের জ্বালা বুকে নিয়ে মাঠ ছাড়তে হয়নি ফাউলারের ছেলেদের। ম্যাচ ড্র করে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল মশাল বাহিনীকে।

যে জামশেদপুর এফসি টানা তিন ম্যাচ জেতা এটিকে-মোহনবাগানকে গত ম্যাচে হারিয়ে আত্মবিশ্বাসের টগবগ করে ফুটছিল, সেই জামশেদপুরকে হারানো বা আটকে দেওয়া খুব একটা সহজ কাজ ছিল না ইষ্টবেঙ্গলের কাছে। কিন্তু তাও একের পর এক আক্রমণ দিয়ে জয় না পেলেও ০-০ ম্যাচ ড্র হয। এদিনের ম্যাচে একাধিক পরিবর্তন আনেন ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। তিনি প্রথম থেকেই আক্রমণে শুরু থেকে জেজেকে নামান। গোলে রাখা হয় শঙ্কর রায়কে। কিন্তু হঠাৎ ২৬ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের ইউজেনসন লিংডোকে জোড়া হলুদ কার্ড দেখান রেফারি। ফলে ১১ জনের পরিবর্তে ১০ জনকে নিয়ে জামশেদপুরকে আটকায় ইস্টবেঙ্গল।ল

দ্বিতীয়ার্ধের শুরুতে জামশেদপুরের হয়েও জোড়া লাল কার্ড দেখেন লালডিনলিয়ানা রেলেথেলে। খেলার শেষ মুহূর্তে এসে দুই দলই ১০ জন খেলোয়াড় নিয়ে গোলের চেষ্টায় মরিয়া হয়ে ওঠে। কিন্তু শেষমেশ ম্যাচ গোলশূন্যই থেকে যায়। তাই ১ পয়েন্ট নিয়ে আইএসএলে খাতা খুলে সন্তুষ্ট থাকতে হয় ইস্টবেঙ্গলকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026