বিনোদন

অঙ্কুশকে নয়, বিয়ের আগেই বিক্রমকে চুমু খাচ্ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা, ভাইরাল ছবি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ও অভিনেত্রী ঐন্দ্রিলার ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছবি। এই ছবিতে বিক্রমের গালে চুম্বন করছেন ঐন্দ্রিলা। প্রকৃতপক্ষে এটি জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘ফাগুন বউ’-এর একটি দৃশ্যের স্টীল। এই সিরিয়ালে বিক্রম ও ঐন্দ্রিলা দুজনে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। নেটিজেনদের অবাক করে দিয়ে ছবিটি টুইটারে পোস্ট করেছেন ঐন্দ্রিলার প্রেমিক অভিনেতা অঙ্কুশ হাজরা। ছবিটি পোস্ট করে ক্যাপশন দিয়ে অঙ্কুশ মজা করে ‘টুরু লাভ’ লিখে অনেকগুলি হাসির ইমোজি দিয়েছেন।

টলিটাউনে এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে অভিনেতা অঙ্কুশ হাজরা ও তাঁর প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলার বিয়ের গুঞ্জন। অঙ্কুশের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, অঙ্কুশ ও ঐন্দ্রিলা 2021 সালের মার্চ মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তবে অঙ্কুশ বা ঐন্দ্রিলা নিজেরা এখনও কিছু ঘোষণা করেননি।

তবে অঙ্কুশ তাঁর পরিবারের নতুন সদস্যের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। নতুন সদস্যটি হলো অঙ্কুশের কেনা নতুন বিলাসবহুল গাড়ি। অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায় গাড়িটির ছবি শেয়ার করে জানিয়েছেন, এই গাড়িটি কেনার স্বপ্ন তিনি বহুদিন ধরেই দেখেছিলেন। এই কারণে গাড়িটি কিনতে পেরে অঙ্কুশ অত্যন্ত খুশি। তবে গাড়ির সাথে তাঁর প্রেমিকা ঐন্দ্রিলার ছবি শেয়ার করতে ভোলেননি তিনি। অঙ্কুশ জানিয়েছেন, অঙ্কুশ ও ঐন্দ্রিলার পরিবারের কথা অনুযায়ী তাঁদের বিয়ের দিন ঠিক করা হবে। তবে অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্কের শুরু থেকেই তাঁদের বিয়ের গুঞ্জন মাঝে মাঝেই ছড়িয়ে পড়ে।

সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিকা মধুরিমা গোস্বামীর সঙ্গে বিয়ে হয়েছে টলিতারকা অনির্বাণ ভট্টাচার্য-এর। টুইটারে অনির্বাণকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা অঙ্কুশ। শুভেচ্ছা জানাতে গিয়ে অঙ্কুশ লিখেছেন, তিনি অনির্বাণকে দেখে অনুপ্রাণিত হয়েছেন। সুতরাং খুব তাড়াতাড়ি তিনিও ঐন্দ্রিলার সঙ্গে বিয়েটা সেরে ফেলতে চান।

অঙ্কুশের এই টুইট ঘিরে টলিপাড়ায় শুরু হয়ে গেছে গুঞ্জন। বহুদিন ধরেই টেলি অভিনেত্রী ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন অঙ্কুশ। অঙ্কুশ-ঐন্দ্রিলার পরিবারের মধ্যেও সম্পর্ক বেশ ভালো। এর আগেও কয়েকবার অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের খবর শোনা গেলেও পরে দেখা গিয়েছিল তা গুজব। কিন্তু এই বছর হঠাৎ করেই সেলিব্রিটিরা অনেকেই বিয়ের পিঁড়িতে বসছেন। সুতরাং নেটিজেনদের একাংশের ধারণা, অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায় টুইটের মাধ্যমে তাঁর ও ঐন্দ্রিলার বিয়ের ইঙ্গিত দিয়েছেন।

অঙ্কুশের পিআর টিম জানিয়েছে, প্রকৃতপক্ষে অঙ্কুশ পুরো বিষয়টি মজা করে বলেছেন। কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে অঙ্কুশ ও ঐন্দ্রিলা অভিনীত ফিল্ম ‘ম্যাজিক’। ফিল্মে এই প্রথম অঙ্কুশ ও ঐন্দ্রিলাকে একসঙ্গে দেখা যাবে। অঙ্কুশ ঐন্দ্রিলার সঙ্গে তাঁর বিয়ের গুজব রটিয়েছেন এই ফিল্মের প্রোমোশনের অংশ হিসেবে এবং অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটিকে বড় পর্দায় হিট করানোর জন্য। এছাড়াও 2021 সালে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির পরপর চারটি ফিল্ম আসতে চলেছে।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026