অপহরণকারী স্বামীর সাথে সাথে জনতার হাতে মৃত্যু হল অপরাধীর স্ত্রীর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফারুখাবাদে। পুলিশ সুত্রে জানা গেছে মেয়ের জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ করে বৃহস্পতিবার দুপুরে নিজের বাড়িতে ২৩ শিশুসহ নিজের স্ত্রী ও কন্যাকেও পণবন্দি করেছিল সুভাষ বথাম। বেশ খানিকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও শিশুরা বাড়ি না ফেরায় গ্রামের কয়েক জন তার বাড়ি গেলে অপরাধী বাড়ির জানালা থেকে কম শক্তিশালী বোমা ছুঁড়তে শুরু করে। তারপর লোকজন সেখান থেকে পালিয়ে গিয়ে পুলিশকে খবর দেয়।
এরপর শিশুদের উদ্ধার করতে গেলে আক্রান্ত হন স্বয়ং পুলিশকর্মীরাও। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় বোমা। পরিস্থিতি সামাল দিতে নামে বিশাল বাহিনী। এরপর অন্তত ২০ শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে কমান্ডো বাহিনী। অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে অপহরণকারী যুবক সুভাষ বথামের মৃত্যু হয়। তার কাছে ৩০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, উত্তেজিত জনতা অপরাধীর স্ত্রীকে পিটিয়ে খুন করেন।
মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বয়ং রাজ্যপুলিশের আইজি ওই পরিস্থিতির ওপরে নজরদারি চালাচ্ছিলেন। উদ্ধারকাজে বিশেষ কমান্ডো বাহিনীর কয়েক ঘণ্টার অভিযানে মেলে সাফল্য। অপহরণকারীকে খতম করে পণবন্দি শিশুদের উদ্ধার করার পর রোষের মুখে পড়ে মৃত্যু হয় অপহরণকারীর স্ত্রীর। শুধু এই ঘটনাই নয় অপরাধীর বিরুদ্ধে এর আগে খুনের অভিযোগও রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…