খেলা

IND vs NZ : টপ ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা, বেঞ্চে বসতে হতে পারে এই ভারতীয় ক্রিকেটারকে

অকল্যান্ডে প্রথম দুই ম্যাচে সহজ জয়ের পর হ্যামিল্টনের তৃতীয় ম্যাচে নাটকীয় জয় পায় ভারত, নেপথ্যে দুই অভিজ্ঞ খেলোয়াড় মহম্মদ শামি এবং রোহিত শর্মা। প্রথম তিন ম্যাচে ভারতীয় দল অপরিবর্তিত ছিল কারণ ভারত সচরাচর উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না। কিন্তু তৃতীয় ম্যাচে সিরিজ জিতে নেওয়ার পর অধিনায়ক বিরাট কোহলি এবং প্রধান কোচ রবি শাস্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে বেঞ্চের শক্তি পরীক্ষা করে নেবেন তারা। আবার এটাও বলেছেন যে সিরিজ ৫-০ জয়ের লক্ষ্যে ঝাঁপাবে দল।

নতুনদের ম্যাচে সুযোগ দেওয়ার জন্য অধিনায়ক বা সহ অধিনায়ককে অতীতে অনেকবার বেঞ্চে বসতে দেখা গেছে। আগেরবার এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের একটি ম্যাচে দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন রোহিত শর্মা বেঞ্চে বসেছিলেন তরুণ একজন ব্যাটসম্যানকে ম্যাচ খেলার সুযোগ দেওয়ার জন্য। ঐ ম্যাচেই মহেন্দ্র সিংহ ধোনিকে শেষবারের মতো অধিনায়কত্ব করতেও দেখা যায়।

ওয়েলিংটনে চতুর্থ ম্যাচে উপরিক্রমের চার ব্যাটসম্যানের একজনের বদলে রিষভ পন্ত বা সঞ্জু স্যামসন কে খেলতে দেখা যাবে। শ্রেয়স আইয়ার চার নম্বরে দুর্দান্ত প্রদর্শন করেছেন তাই তার জায়গা পাকা হয়ে গেছে। মনীশ পান্ডে প্রথম তিন ম্যাচে সুযোগ পেলেও ম্যাচের মধ্যে ব্যাটিংয়ের সুযোগ পাননি সেভাবে তাই তার খেলার সম্ভাবনা এবং ব্যাটিং ক্রমে তিনি আরও এগিয়ে আসতে পারেন। সঞ্জু স্যামসন বা রিষভ পন্ত খেললে উইকেটরক্ষকের দায়িত্বে কে থাকবেন সেটাও একটা বড় প্রশ্ন। কে এল রাহুল নতুন দায়িত্ব চুটিয়ে উপভোগ করছেন তাই তাকে আরও কয়েকটি ম্যাচে দেখে নিতে চাইবে দল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026