ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ চালায় তবে তার যথাযথ প্রতিশোধ নেওয়া হবে, বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর বিদায়ী মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর এই মন্তব্য করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময়, এই কথা বলেন আসিফ গাফুর। তিনি বলেছেন, ‘ভারত যুদ্ধ শুরু করবে, তবে আমরা এটি শেষ করব’।
সম্প্রতি নয়াদিল্লিতে ন্যাশনাল ক্যাডেট কর্পসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে, ‘ভারতীয় সশস্ত্র বাহিনীর ইসলামাবাদকে ধুলোয় মেশাতে ১০ দিনের বেশি সময় লাগবে না। পাকিস্তান ভারতের বিরুদ্ধে তিনটি যুদ্ধে পরাজিত হলেও ভারতের বিরুদ্ধে এখনো প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জানি যে আমাদের প্রতিবেশী দেশ আমাদের বিরুদ্ধে তিনটি যুদ্ধে পরাজিত হয়েছে, আমাদের সশস্ত্র বাহিনীর তাদের পরাস্ত করতে ১০-১২ দিনের বেশি প্রয়োজন হবে না। কয়েক দশক ধরে তারা ভারতের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ করে আসছে। আর এর ফলে ভারতের হাজার হাজার জওয়ানের প্রাণহানি হচ্ছে।’
গাফুর এদিন বলেন পাকিস্তান সেনাবাহিনী দুই দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে এবং এখন যে কোনও পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। ২০১৯ সালে দুই দেশ যুদ্ধের দ্বারপ্রান্তে ছিল কিন্তু পাকিস্তান সেনাবাহিনী প্রস্তুতি এবং যথাযথ প্রতিক্রিয়া দিয়ে শান্তি নিশ্চিত করে। তিনি দাবি করেন, ‘জেনারেল জাভেদ বাজওয়ার সামরিক কৌশল দক্ষিণ এশিয়াকে একটি বড় বিপর্যয় থেকে বাঁচায়।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…