নিউজ

অক্ষত অবস্থায় উদ্ধার পণবন্দি শিশু ও মহিলা, পুলিশের গুলিতে মৃত্যু অপহরণকারীর

উত্তরপ্রদেশের ফারুখাবাদে পণবন্দি শিশু ও মহিলাদের বৃহস্পতিবার মধ্যরাতে উদ্ধার করল কমান্ডো বাহিনী। অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করতে গিয়ে অভিযান চলাকালীন অপহরণকারী যুবক সুভাষ বথামের মৃত্যু হয়েছে। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে রাতেই জরুরি বৈঠক ডাকেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার বাসভবনে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত রাজ্যপুলিশের আইজি গোটা ঘটনায় তৎপরতা চালিয়ে রাতেই বিশেষ কমান্ডো বাহিনীর একটি দলকে ফারুখাবাদের ওই গ্রামে উদ্ধারকাজে পাঠান।

গতকাল উত্তরপ্রদেশের ফারুখাবাদে জন্মদিনের নিমন্ত্রণে গিয়ে পণবন্দী হয় ২০ জন শিশু ও মহিলা। খুনের সাজাপ্রাপ্ত এক যুবক মিথ্যে জন্মদিনের পার্টিতে ডেকে পণবন্দী করে শিশু ও মহিলাদের । অভিযুক্ত ওই যুবক সুভাষ বথাম দু বছরের মেয়ের মিথ্যে জন্মদিনে শিশুদের ডেকে সুযোগ বুঝে আমন্ত্রিত শিশু ও মহিলাদের কে বন্দি করে সে।

জন্মদিনে যাওয়া শিশু ও মহিলাদের বাড়ির লোকেরা তাদের বাড়ি ফিরতে দেরি হওয়ায় ওই অভিযুক্ত যুবকের বাড়িতে গেলে তাদের উদ্দেশ্য করে এলোপাথাড়ি ভাবে গুলি চালায় ওই যুবক। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে ওই যুবক। তিনজন পুলিশ কর্মী জখম হয়, পুলিশের বিশাল বাহিনী এসে ঘটনাস্থল ঘিরে রাখে, কমান্ডো বাহিনীর দীর্ঘ চেষ্টার পর রাতেই সকলকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026