দেশ

‘জেলে না গেলে বড় রাজনীতিবিদ হওয়া যাওয়া না’ : দিলীপ ঘোষ

ফের বেফাঁস মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘রাজনীতিতে নরম মানুষের কোনও স্থান নেই। কারাগারে না গিয়ে কেউ রাজনীতিবিদ হতে পারেন না।’ বৃহস্পতিবার সকালে ব্যারাকপুরের মঙ্গলপান্ডে ঘাটে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেন সদ্য পুনরায় নির্বাচিত বিজেপি রাজ্য সভাপতি। দলীয় কর্মীদের উৎসাহিত করতে এই মন্তব্য করেন দিলীপ ঘোষ।

তাদের উদ্যেশ্যে তিনি বলেন, ‘রাজনীতি ঠান্ডা হলে তা কোনো কাজের না। কারাগারে না গেলে কেউ ভালো রাজনীতিবিদ হতে পারেনা। তাই এমন কিছু করুন যাতে প্রশাসন আপনাকে জেলে ভরতে বাধ্য হয়।’ এরপর তিনি আরও বলেন, ‘এই যে আমরা জেলে যাচ্ছি, মার খাচ্ছি এগুলোও রাজনীতিতে একধরণের সাফল্য।’ তিনি এদিন আবার দাবি করেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিই জিতবে। এই প্রসঙ্গে দিলীপ বাবু বলেন, ‘এখন যারা বিজেপিকে সমর্থন করছেন না, তারা ২০২১ এ বিজেপি ক্ষমতায় এলে তখন সমর্থন করবেন।’

এদিন দিল্লির শাহিনবাগের আন্দোলন নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। সংবাদমাধ্যমের সাথে এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘দিল্লির এই শীতের রাতের রাতে সিএএ-র বিরুদ্ধে অবস্থান বিক্ষোভরত মহিলা ও শিশুরা খোলা আকাশের নীচে বসে আছেI আমি আশ্চর্য হচ্ছি এই শীতেও কেন তাদের কেউ অসুস্থ হয়নি! কেন তাদের কিছু হচ্ছে না? এই শীতের মধ্যে অসুস্থ হয়েও কেন সেখানে কোনও প্রতিবাদী মারা যায়নি সেখানে?’

শাহিনবাগের এই প্রতিবাদকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ হিসাবে অভিহিত করে দিলীপ বাবু বলেন, ‘বিক্ষোভকারীরা এমন এক প্রকারের অমৃত অন্তর্ভুক্ত করেছেন যে তাদের কিছুই হচ্ছে না।’ এর আগে একাধিক বার বিভিন্নরকম মন্তব্য করে বিতর্কের মধ্যে পড়েছিলেন। কিন্তু সেইসব বিতর্কে যে তার উপর কোনো প্রভাব পড়েনি আজ আবার তার প্ৰমাণ দিলেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026