বিনোদন

বড় পর্দায় ক্রিকেট মিতালী রাজের আত্মাজীবনীর গল্প, মুক্তি পেল পোস্টার

কৌশিক পোল্ল্যে: দেশ সহ আন্তর্জাতিক ক্রিকেট মহলে ইন্ডিয়ান ফিমেল ক্রিকেট টিমের গুরুত্ব ক্রমশই বাড়তির দিকে। একের পর এক দুর্দান্ত পারফর্মেন্স দিয়ে নিজেদের বাইশ গজের পিচে সেরা প্রমান করেছেন সকলে। ভারতীয় ক্রিকেটে ফিমেল টিমের মধ্যমনি হলেন টিম ক্যাপ্টেন মিতালী রাজ। এবার তার জীবনীর ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে বায়োপিক। ছবির নাম ‘সাবাস মিঠু’ ছবির গল্পের রূপকার প্রিয়া আভিন এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন রাহুল ঢোলাকিয়া।

প্রযোজনা সংস্থা ‘ভাইকম18’ এর তরফে এখবর অনেক আগেই প্রকাশিত হয়েছে। এবার সেই ছবির পোস্টার মুক্তি পেল। ছবিতে মিতালীর ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু।

সাউথ ইন্ডিয়ান ছবিতে সাফল্যে সঙ্গে কেরিয়ার তৈরি করে তাপসী এখন হিন্দি ছবির দিকে ঝুঁকছেন। বলিউডে বিগ-বি এর বিপরীতে সেরেছেন দুটি ছবি। তার শেষ ছবি ‘সাঁন্ড কী আখ’ বেশ প্রংসশিত দর্শকমহলে।

ছবির জন্য প্রথম থেকেই বিশেষ প্রস্তুতি নিয়ে নিজেকে চরিত্রের ন্যায় তৈরি করছেন তাপসী। মিতালী রাজের মতো একটি শক্তিশালী চরিত্র কতখানি পারদর্শিতার সাথে ফুটিয়ে তুলতে পারবেন তিনি সে নিয়ে ভক্তরা বেশ আশাবাদী। 5ই ফেব্রুয়ারি 2021 এ ছবিটি মুক্তি পাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026