বলি জগতের তারকাদের গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ থেকে শুরু করে, তাঁদের ব্যক্তিগত জীবন সমস্তই অনুরাগীদের নজরে থাকে। কোন অভিনেতা অভিনেত্রী কবে কোন ছবি পোস্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে বা প্রিয় তারকারা কোথায় ঘুরতে যাচ্ছেন বা কার সাথে সময় কাটাচ্ছেন সবকিছু নিয়েই চর্চা চলে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। আর নিজেদের জনপ্রিয়তা বজায় রাখার জন্য তারকারাও প্রায় প্রতিদিন বিভিন্ন ধরনের ছবি বা ভিডিও পোস্ট করে, ফ্যানদের সাথে যোগাযোগ বজায় রাখেন। তবে এই সোশ্যাল মিডিয়াতে এক জনপ্রিয় বলি অভিনেত্রীর ছবি ভাইরাল হয়েছে, যা দেখে হয়তো আপনি প্রথমে চিনতে পারবেন না, কে তিনি।
ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, এক ছোট্ট কন্যা তার বাবার সাথে বসে আয়নার দিকে তাকিয়ে বসে আছে। তার মুখে স্পষ্ট দুঃখের ছাপ। কিন্তু ওই ছোট্ট কন্যার এমন দুঃখের এক্সপ্রেশন বেশ কিউট লাগছে দেখতে। ছবিটি রীতিমতো নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। সিংহভাগ নেটিজেন ছবি দেখে বলতে পারেননি যে এই ছোট্ট কন্যা আজকের দিনের কোন বলিউড অভিনেত্রী। তবে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানিয়ে দি, ভাইরাল হওয়া ওই ছোট্ট কন্যা আজকের সুপারস্টার বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। শুনে অবাক লাগলেও, এটাই সত্যি।
মোটামুটি বলিউডের সাথে যারা পরিচিত, তারা সকলেই অভিনেত্রী ফাতিমা সানা শেখকে অবশ্যই চেনেন। আর যদি না চিনে থাকেন, তাহলে জানিয়ে রাখি দঙ্গল সিনেমায় গীতা ফোগাটের চরিত্রে অভিনয় করেছিলেন ফতিমা। বলি ক্যারিয়ারে একাধিক হিট ফিল্মে যথেষ্ট অবদান রয়েছে তার। তবে গ্ল্যামার ওয়ার্ল্ডে এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা চলে অধিক। মাঝে মাঝেই তিনি সম্পর্কের বেড়াজালে আটকে টক অফ দা টাউন হয়ে ওঠেন।
কিছুদিন আগেই, বলিউড পারফেকশনিস্ট আমির খানের সাথে কিরণ রাওয়ের ডিভোর্সের সময় নাম উঠে এসেছিল ফতিমার। গুঞ্জন উঠেছিল ফতিমার প্রেমে পাগল হয়ে দীর্ঘ ১৫ বছরের সম্পর্কের ইতি টেনে কিরণ রাওকে ডিভোর্স দিচ্ছেন আমির খান। “দঙ্গল” ছবিতে আমিরের মেয়ের চরিত্রে অভিনয় করার সময় ফতিমার সাথে বন্ধুত্ব গাঢ় হয় আমির খানের। তারপর আবার এই জুটি একসাথে “ঠগস অফ হিন্দুস্থান” ছবিতে কাজ করেন। অবশ্য এই নিয়ে নেটদুনিয়ায় বিস্তর কাটাছেঁড়া হলেও তারকাদের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…