২২ ক্যারেট সোনার দামে আবারো দেখা গেল বিশাল পতন। প্রতি কিলোগ্রামে ২২ ক্যারেট সোনার দাম কমেছে প্রায় ৩ হাজার টাকা। এই মুহূর্তে সোনা আপনার অনেকটাই সস্তায় কিনতে পারবেন।
বিগত কয়েকদিন যাবত সোনার দাম লাগাতার কম-বেশি হয়ে চলেছে। কিছুদিন আগে এই সোনার দাম হ্রাস পেতে শুরু করেছে। আর আজকে এই সোনার দাম অনেকটাই পড়লো একসাথে। ভারতের প্রায় প্রত্যেকটি মার্কেটেই এই সোনার দাম একসাথে অনেকটা কমে গিয়েছে।
পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে ভারতে ২২ ক্যারেট প্রতি ১০ গ্রামের দাম ৪৬,৭০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৫০,৯৫০ টাকা। বিগত বছরের পুজোর সময় এই দাম পৌঁছে ছিল প্রায় ৫৬,০০০ টাকার আশেপাশে। সেই অনুযায়ী, প্রায় ৬,০০০ টাকা কমে পাওয়া যাচ্ছে সোনা।
এই মুহূর্তে কলকাতায় ২২ ক্যারেট সোনার প্রতি দশ গ্রামের দাম ৪৬,৭০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৫০,২৫০ টাকা। তবে, চেন্নাই, পুনে, ভদোদরা, এর মত একাধিক শহরে সোনার দাম এখনও ঊর্ধ্বমুখী। সম্ভাবনা আছে, সোনার এই সস্তা দাম খুব একটা বেশি দিন স্থায়ী হবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব সস্তায় কিনে ফেলুন নিজের পছন্দের সোনার গয়না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…