FD তে সর্বোচ্চ সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, ৩ বছরে বিনিয়োগ করলে এত টাকা লাভ হবে

বর্তমান সময় যেমনভাবে মানুষ অর্থ উপার্জন করছেন, ঠিক তেমনভাবেই বিনিয়োগের দিকে খেয়াল রাখছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিনিয়োগের স্কিম রয়েছে এবং তার থেকে বেশ ভালো পরিমাণ টাকা ফেরতও পাওয়া যায়। আপনি যদি বিনিয়োগ করে সর্বোচ্চ সুদ পেতে চান, তাহলে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই আপনার জন্য। আসলে উচ্চ রিটার্ন পেতে আপনি সরকারি স্কিম ছাড়াও আপনি FD স্কিমে বিনিয়োগ করতে পারেন। FD-তে সুদের হার বিভিন্ন হারে ব্যাঙ্কগুলি প্রদান করে। আজকের এই প্রতিবেদনে আপনাদের বেশ কিছু ব্যাঙ্কের FD তে সুদের হার সমন্ধে জানাবো।

ভারতের বুকে বেশ জনপ্রিয় এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এই ৩ টি ব্যাঙ্ক তিন বছরের এফডি-তে ৭.৫০ শতাংশ সুদের হার অফার করছে। আপনি যদি এখানে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে এই পরিমাণ তিন বছরে বেড়ে ১.২৫ লক্ষ টাকা হয়ে যাবে। আর Axis Bank প্রবীণ নাগরিকদের তিন বছরের FD-তে ৭.৬০ শতাংশ সুদের হার অফার করছে। এখন ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে, তিন বছরে আপনার পরিমাণ বেড়ে ১.২৫ লক্ষ টাকা হয়ে যাবে।

অন্যদিকে, ব্যাঙ্ক অফ বরোদা তিন বছরের FD-তে ৭.৭৫ শতাংশ সুদের হার অফার করে৷ সরকারি খাতের ব্যাঙ্কগুলির মধ্যে, এটি প্রবীণ নাগরিকদের সর্বোচ্চ সুদ দেয়। আপনি যদি এখন ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে তিন বছরে তা বেড়ে ১.২৬ লক্ষ টাকা হবে। আর কানাড়া ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৩ বছরের FD-তে প্রবীণ নাগরিকদের যথাক্রমে ৭.৩০ শতাংশ ও ৭.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026