দেশ

২০২৪ বাজেটে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প নিয়ে বিরাট সুখবর পেতে চলেছ ভারতবাসী, এই বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদি সরকার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনহিত কল্যাণকর প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্পটি হল “আয়ুষ্মান ভারত”। বর্তমানে এই প্রকল্পের অধীনে প্রত্যেকটি পরিবার বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পেয়ে থাকেন। এই প্রকল্পের অধীনে দেশের কোটি কোটি মানুষ বর্তমানে নিজেদের চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করছেন। তবে “আয়ুষ্মান ভারত” প্রকল্প নিয়ে এবার বিরাট পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সরকার। জানা যাচ্ছে, ২০২৪ বাজেটে এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করতে পারে মোদি সরকার।

আমরা আপনাদের বলে রাখি, এই মুহূর্তে ভারতের বেশ কয়েকটি রাজ্যে সর্বমোট ২৫.২১ কোটির বেশি মানুষ “আয়ুষ্মান ভারত” প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন এবং তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড হাতে পেয়েছেন। আপনি জানলে অবাক হবেন, বিগত বেশ কয়েক বছর ধরে আয়ুষ্মান প্রকল্পের সুবিধা নিয়ে ৫ .৬৮ কোটির বেশি মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

উল্লেখ্য, “আয়ুষ্মান ভারত” প্রকল্পটি ২৩শে সেপ্টেম্বর ২০১৮ সালে সর্বজনীন স্বাস্থ্য কভারেজের জন্য “জাতীয় স্বাস্থ্য নীতি-২০১৭”-এর অধীনে চালু করা হয়েছিল। “আয়ুষ্মান ভারত” প্রকল্পের অধীনে স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা প্রদানের জন্য ২৬,৬১৭টি হাসপাতালের একটি নেটওয়ার্ক তালিকাভুক্ত করা হয়েছে। যেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারেন সাধারণ নাগরিকরা। কেন্দ্রীয় এক সংস্থার তরফে দাবি করা হয়েছে, ২০২৪ সালের বাজেটে “আয়ুষ্মান ভারত” প্রকল্পের বীমা কভারেজ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে।

কিভাবে এই প্রকল্পে নাম নথিভুক্ত করবেন?
১. প্রথমে আয়ুষ্মান ভারত ওয়েবসাইট mera.pmjay.gov.in-এ লগইন করুন।
২. এরপর রেজিস্ট্রেশন করতে আপনার মোবাইল নম্বর এবং স্ক্রিনে ভেসে থাকা ক্যাপচাটি ব্যবহার করুন।
৩. আপনি যে রাজ্য থেকে আবেদন করছেন সেই রাজ্যের নাম নির্বাচন করুন।
৪. এরপর যোগ্যতার মানদণ্ড হিসেবে আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর এবং রেশন কার্ড নম্বর ইনপুট করুন।
৫. আপনার নাম স্ক্রিনে ভেসে উঠলে ফ্যামিলি মেম্বার্স ট্যাবে ক্লিক করে পরিবারের সবার নাম অন্তর্ভুক্ত করুন। এরপর নির্ধারিত ওয়েব পেজটি সাবমিট করে বাড়িতে বসে “আয়ুষ্মান ভারত” প্রকল্পে নিজের নাম নতিভুক্ত করুন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026