ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Fd Rates: ব্যাঙ্ক অফ বরোদা গ্রাহকদের জন্য বিরাট সুখবর, এক ধাক্কায় অনেকটা বাড়লো সুদের হার

সম্প্রতি ২ কোটি টাকার নিজের স্থায়ী আমানত বা ফিক্স ডিপোজিট এর উপরে সুদের হার বৃদ্ধি করেছে ব্যাঙ্ক অফ বরোদা। ১২ মে ২০২৩ থেকে ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে প্রযোজ্য নতুন সুদের হার কার্যকর হবে বলে জানানো হয়েছে। বর্তমান সময়ে টাকা সঞ্চয়ের খুব ভালো মাধ্যম হল ফিক্স ডিপোজিট। সেই কারণেই যাতে ব্যাঙ্ক অফ বরোদার মাধ্যমে গ্রাহকরা সবথেকে বেশি লাভ করতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে। এতে বিনিয়োগ করলে একজন গ্রাহক নিশ্চিত এবং ভালো রিটার্ন পেয়ে যাবেন প্রতি মাসে।

ব্যাঙ্ক অফ বরোদা এখন ৭ দিন থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে ৩ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদের হার দিচ্ছে। এই ব্যাংক ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিট এর মেয়াদে প্রবীণ নাগরিকদের সর্বোচ্চ ৭.৭৫ শতাংশ সুদ দিতে চলেছে। ব্যাঙ্ক অফ বরোদা অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ফিক্সড ডিপোজিট এর নতুন রেট ১২ মে ২০২৩ থেকে কার্যকর হবে।

নতুন ফিক্সড ডিপোজিট রেট কিরকম?

১. ব্যাঙ্ক অফ বরোদা ৭ দিন থেকে ১৪ দিনের মধ্যে ২ কোটি টাকার কম মূল্যের মেয়াদী আমানতের ক্ষেত্রে ৩ শতাংশ সুদের হার অফার করছে।

২. ১৫ দিন থেকে ৪৫ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিট এর উপরে ৩ শতাংশ সুদের হার পাওয়া যাবে।

৩. ৪৬ দিন থেকে ৯০ দিনের মেয়াদের মেয়াদী আমানতের ক্ষেত্রে ৪.৫০ শতাংশ সুদের হার পাওয়া যাচ্ছে।

৪. ৯১ দিন থেকে ১৮০ দিনের মেয়াদের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে ৪.৫ শতাংশ সুদের হার পাওয়া যাবে।

৫. ১৮১ থেকে ২১০ দিন পর্যন্ত মেয়াদের স্থায়ী আমানতের ক্ষেত্রে ৫.২৫ শতাংশ সুদের হার মিলবে।

৬. ২১১ দিন থেকে ২৭০ দিনের মেয়াদের স্থায়ী আমানতের উপরে মিলবে ৫.৭৫ শতাংশ সুদ।

৭. ২৭১ দিন থেকে এক বছরের কম মেয়াদের আমানতের ক্ষেত্রে পাওয়া যাবে ৫.৭৫ শতাংশ সুদ।

৮. ১ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে ৬.৭৫ শতাংশ সুদ পাওয়া যাবে।

৯. ১ বছর থেকে ৪০০ দিনের আমানতের ক্ষেত্রে পাওয়া যাবে ৬.৭৫ শতাংশ হারে সুদ।

১০. ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিট এর উপরে ৭.২৫ শতাংশ সুদ দেবে ব্যাঙ্ক অফ বরোদা।

১১. ৪০০ দিন থেকে ২ বছরের ফিক্সড ডিপোজিট এর উপরে ৬.৭৫ শতাংশ সুদ দেওয়া হবে।

১২. ২ বছর থেকে ৩ বছরের মেয়াদের ডিপোজিট এর ক্ষেত্রে ৭.০৫ শতাংশ সুদ পাওয়া যাবে।

১৩. ৩ বছর থেকে ৫ বছরের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে ৬.৫০ শতাংশ সুদ পাওয়া যাবে।

১৪. ৫ বছর থেকে ১০ বছরের আমানতের ক্ষেত্রে ৬.৫০ শতাংশ সুদ দেওয়া হবে।

১৫. ১০ বছরের বেশি মেয়াদের আমানতের ক্ষেত্রে ৬.২৫ শতাংশ সুদ দেওয়া হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026