খেলা

IPL 2023: লজ্জাজনক হারের পরেও প্লে-অফে পৌঁছাতে পারে KKR, দেখে নিন জটিল সমীকরণ

গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী রাজস্থানের বিরুদ্ধে লজ্জাজনকভাবে হেরেছে দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। নীতিশ রানার নেতৃত্বে রাজস্থানের বিপক্ষে ৯ উইকেটের ব্যবধানে হেরেছে দলটি। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারাতে শুরু করে কলকাতা নাইট রাইডার্স। ভেঙ্কটেশ আইয়ারের ৫৭ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে শাহরুখ খানের দল। ১৫০ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে যশস্বী জসওয়ালের অপরাজিত ৯৮ রানের ধ্বংসাত্মক ইনিংসের সুবাদে মাত্র ১৩.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান রয়্যালস।

এদিকে গতকাল রাজস্থানের বিপক্ষে লজ্জাজনকভাবে পরাজয়ের পর চলতি আইপিএলের প্লে-অফের লড়াই থেকে একপ্রকার ছিটকে গেছে কলকাতা নাইট রাইডার্স। তবে জটিল সমীকরণের মাধ্যমে এখনও চলমানরত আইপিএলে প্লে-অফে পৌঁছাতে পারে কলকাতা নাইট রাইডার্স। তবে কিভাবে পৌঁছাবে প্লে-অফে? চলুন জেনে নেওয়া যাক চুল ছেড়া বিশ্লেষণটি-

চলতি আইপিএলের প্লে-অফে পৌঁছাতে হলে নিজেদের বাকি থাকা দুটি ম্যাচে (চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়েন্টস) বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। পাশাপাশি পয়েন্টস টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্স নিজেদের বাকি তিনটি ম্যাচেই যেন জিতে যায় তার জন্য প্রার্থনা করতে হবে। শুধু এখানেই শেষ নয়, চেন্নাই সুপার কিংস যেন বাকি থাকা দুটি ম্যাচেই পরাজিত হয় তার জন্য দিল্লির হয়ে গলা ফাটাতে হবে কলকাতার। যদি এমনটা হয় সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংস চলতি আইপিএলে নিজেদের যাত্রা ১৫ পয়েন্টে সমাপ্ত করবে।

পাশাপাশি রাজস্থান রয়্যালস যেন নিজেদের বাকি থাকা দুটি ম্যাচের মধ্যে অন্তত একটিতে হেরে যাক, সেই প্রার্থনা করতে হবে কলকাতাকে। তাছাড়া রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়েন্টস যেন নিজেদের বাকি থাকা ৩ ম্যাচের মধ্যে কমপক্ষে ১টি ম্যাচে লজ্জা জনক ভাবে পরাজিত হোক সেই দিকেও লক্ষ্য রাখতে হবে কলকাতাকে। এর ফলে ১৪ পয়েন্টে কোলকাতার সাথে একই সারিতে অবস্থান করবে বাকি দল গুলো। আর সেখান থেকে নেট রান রেটের ভিক্তিতে বাকি দলগুলোকে পিছনে ফেলে চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা পাবে কলকাতা নাইট রাইডার্স।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026