টলিউড

Srabanti Chatterjee Trolled: মা হওয়ার প্রস্তাব এক নেটজনতার, ছবি শেয়ার করেই ট্রোলের শিকার শ্রাবন্তী

শ্রাবন্তী চ্যাটার্জী টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী। কারণে-অকারণে নেটদুনিয়ায় কিংবা মিডিয়ার পাতায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। তবে নিজের ব্যক্তিগত জীবনের রেশ কখনোই নিজের কাজের উপর পড়তে দেননি তিনি। তবে বর্তমান সময়ে কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। একান্তে সময় কাটান নিজের কাছের মানুষদের সাথেও, যার ঝলক মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতে। প্রায়ই নিজের সেইসমস্ত ছবি কিংবা ভিডিওর জন্য চর্চিত হন অভিনেত্রী।

খুব সম্প্রতি অভিনেত্রী নিজের একটি ছবি শেয়ার করে নিয়েছেন। ঝলকে অভিনেত্রীকে কালো রঙের একটি শর্ট ড্রেসে দেখা গিয়েছে। এই পোশাকে খোলা চুলে মানানসই হাই হিল পরেছিলেন অভিনেত্রী। নিজের এই ঝলক শেয়ার করে নিয়ে ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, আকাশই শেষ সীমা। অভিনেত্রীর পায়ের কাছে বসেই ছবিটি তোলা হয়েছে, তা অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ঝলকে নজর রাখলেই স্পষ্ট হবে। আপাতত, অভিনেত্রী নিজের এই ঝলক শেয়ার করে নেওয়ার পর থেকেই নেটনাগরিকদের একাংশ কু-মন্তব্যে ভরিয়ে দিয়েছেন গোটা কমেন্টবক্স। এই মুহূর্তে সেই সূত্রেই মিডিয়ার পাতায় পুনরায় চর্চিত শ্রাবন্তী।

অভিনেত্রীর সাম্প্রতিক শেয়ার করে নেওয়া ছবির কমেন্টবক্সে এক নেটনাগরিক তাকে সরাসরি জিজ্ঞাসা করে বসেছেন, তিনি তার ছেলের মা হবেন কিনা? তবে এমন ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্যের বিরুদ্ধে কোন প্রতিক্রিয়াই জানাননি অভিনেত্রী। কারণ এমন ধরনের মন্তব্যকে এড়িয়ে চলার অভ্যাস হয়ে গিয়েছে তার। টলিপাড়ার অন্যতম জনপ্রিয় ও চর্চিত অভিনেত্রী হওয়ার সুবাদে এমন ধরনের মন্তব্য প্রায়ই শুনতে হয় তাকে। তবে এ বিষয়ে বিশেষ কর্ণপাত করতে নারাজ তিনি। এবারেও অন্যথা হয়নি তার। তবে সবসময়ের মতোই পাশে পেয়েছেন ভক্তদের। তারা প্রতিবারের মতো এবারও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। সেই ঝলকও সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026