বেশ কয়েকদিন ধরে দিল্লীতে চলা সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৪৬ জন এবং আহত হয়েছেন ৩০০ জনেরও বেশি। এর কয়েক দিন আগে জাফরাবাদে বক্তৃতা দিতে গিয়ে সিএএ ও এনআরসির বিরোধীদের হুমকি দিয়েছিলেন বিজেপি নেতা কপিল মিশ্র। জানা গেছে এই বক্তব্যের পর থেকেই গোষ্ঠী সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোটা উত্তর-পূর্ব দিল্লীর বিস্তীর্ণ এলাকা জুড়ে।
এই ঘটনায় ‘হিংসায় উস্কানি’ দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে কোনো এফআইআর দায়ের হয়নি তার বিরুদ্ধে উল্টে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা পেলেন তিনি। তার ধারণা তার প্রাণহানির আশঙ্কা রয়েছে, যে কারণে সারাক্ষণ পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
তবে তিনি একা নন, এই হিংসার ঘটনায় কপিল মিশ্র-সহ আরও কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের জন্য শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যাক্তি। তাদের দাবী ছিল এই মন্তব্যের জন্য বিজেপি নেতা কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর এবং প্রবেশ বর্মার বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে। তবে এফআইআর এবং গ্রেপ্তার বহু দূরের ব্যাপার, অভিযুক্ত কপিলকেই এখন ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দিচ্ছে দিল্লী পুলিশ কর্তৃপক্ষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…