রাজ্য জুড়ে আবারও বৃষ্টির সম্ভাবনা। তবে শুধু বৃষ্টিতেই থেকে থাকছে না আবহাওয়ার এই পরিবর্তন, সঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখীও। বসন্তের আগমনের সঙ্গে সঙ্গেই এবার খেল দেখাতে শুরু করেছে কালবৈশাখী। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কাল থেকে রাজ্যে ব্যাপক ঝড় বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত পরিবর্তন ঘটবে আবহাওয়ার। বুধবার সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি শুরু হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা, নদিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন : সকাল থেকে মেঘলা আকাশ, আগামী ২৪ ঘন্টায় রাজ্যের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বঙ্গোপসাগরে দুটি বিপরীতধর্মী ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার কারণেই আগামী কয়েকদিন ভোগান্তিতে পড়তে হবে বঙ্গবাসীকে। সপ্তাহের শেষ পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে হাওয়া ভবন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…