পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীত্ব পদে ক্ষমতায় আসার পর রাজ্যবাসীর জন্য এনেছেন একাধিক প্রকল্প। এবার ‘কর্মসাথী’ প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন মঙ্গলবার কালিয়াগঞ্জে সভায় এই ঘোষণা করেন। এই প্রকল্পেও আওতায় অনেক যুবক যুবতীর সাহায্য হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালের বাজেটে সরকার তার নতিন প্রকল্প ‘কর্মসাথী’-এর ঘোষণা করে। বিধানসভায় বাজেট পেশের সময় ‘কর্মসাথী’ নামে নতুন একটি প্রকল্পের কথা জানান রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এই প্রকল্পের মাধ্যমে খুব সহজেই ঋণ নিয়ে ব্যবসা শুরু করে স্বাবলম্বী হতে পারবেন কর্মহীন যুবক-যুবতীরা।
আরও পড়ুন : পুলওয়ামায় শহীদ জওয়ানের বাড়িতে রাজ্যপাল, পরিবারের হাতে তুলে দিলেন ৫ লক্ষ টাকার চেক
রাজ্য সরকারের কর্মসাথী প্রকল্পের আওতায় ১ লক্ষ গরীব ছেলে মেয়েকে ব্যবসার জন্য টাকা দেবে সরকার। বেকার যুবক যুবতীরা এই টাকা ঋণের মাধ্যমে নিতে পারবেন। এরপরই ঋণের মাধ্যমে পাওয়া টাকা দিয়ে তারা ব্যবসা করতে পারবেন। একই সঙ্গে এদিন কালিয়াগঞ্জ মঞ্চে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তপশিলী জাতির জন্য এই প্রকল্পের উদ্বোধন করা হয়। এরপর মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জে ১০০ শয্যার হাসপাতাল গড়ে তোলা হবে বলেও জানান এই সভায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…