নিউজ

‘দিল্লির হিংসা বাংলায় কখনও হবে না’, বিজেপিকে নিশানা করে বললেন মমতা

দিল্লিতে বেশ কিছুদিন ধরে চলছিল দাঙ্গা হাঙ্গামা, যার ফলে নিহত ও আহত হয়েছেন বেশ কিছু মানুষ। নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে দিল্লির রাজপথে সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে, এমন দাঙ্গা ঠেকাতে পুলিশ ব্যর্থ হয় বলে জানা গিয়েছে। রাজধানীর এমন বেহাল পরিস্থিতিকে নিশানা করেই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুড় চড়ালেন বিজেপির বিরুদ্ধে।

গত বছর উপনির্বাচনে আরও একবার তৃণমূল বিধায়ক নির্বাচিত হওয়ার পর এই প্রথম কালিয়াগঞ্জে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক পরিষেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রথমকেই তৃণমূল প্রার্থীকে জেতানোর জন্য তিনি কালিয়াগঞ্জের জনগণকে ধন্যবাদ জানান। এরপরই বিজেপিকে নিশানা করে বলেন, “উত্তরপ্রদেশ, দিল্লি চাই না, দাঙ্গা চাই না, ভাত চাই।” এরপর তিনি আরও বলেন, দিল্লিতে যা হয়েছে তা বাংলায় হবে না। তৃনমুল সরকার তা কখনোই বরদাস্ত করবে না।

আরও পড়ুন : বড় ঘোষণা : ১ লক্ষ গরীব ছেলে মেয়েকে টাকা দেবে মমতা সরকার

গত বছরের নির্বাচনে উত্তরবঙ্গের প্রায় অনেকগুলি আসন বিজেপি জিতে যায়। যার ফলে কালিয়াগঞ্জ নিয়েও তারা আশাবাদী ছিল। কিন্তু সেই আশায় জল ঢেলে কালিয়াগঞ্জে প্রার্থী হয়ে জেতেন তপন দেব সিনহা। ফের আরও একবার তৃনমুল ভোটে জিতেছে কালিয়াগঞ্জে। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, তিনি সবসময় বাংলার মানুষের পাশে আছেন। কোনোভাবেই সিএএ ও এনআরসি হবে না বাংলায় তা তিনি আরও একবার স্পষ্ট করে দেন। তাই নাগরিকত্ব হারানোর ভয় কেউ যেন না পান সেই বিষয়ে তিনি আশ্বস্ত করেছেন।

এরপর ওই সভা থেকে অনেকগুলো প্রকল্প তুলে ধরেন মাননীয়া। নতুন আবাস যোজন – স্নেহালয়, ‘জয় বাংলা’ প্রকল্প যেখানে খেটে খাওয়া গরীব মানুষেরা মাসে ১০০০ টাকা ভাতা পাবেন। কালিয়াগঞ্জ হাসপাতালের বেড সংখ্যা ৬০ থেকে বাড়িয়ে করে দেওয়া হল ১০০।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026