felo fw06
চীনা ইলেকট্রিক স্কুটার তথা বাইক নির্মাতা কোম্পানি Felo তাদের এক নতুন ইলেকট্রিক স্কুটার Felo FWO6 কে ইতিমধ্যেই লঞ্চ করে দিয়েছে। এই স্কুটারটিকে ডিজাইনের দিক থেকে অনেকটা Kymco F9 ইলেকট্রিক স্কুটারের মতো দেখতে করেছে কোম্পানি। সম্প্রতি Felo তাদের চার্জিং টেকনোলজির বিকাশের জন্য Kymco এর মতো কোম্পানির সাথে হাত মিলিয়েছে। বলা বাহুল্য, এই স্কুটারকে দুটি বিকল্পের সাথে লঞ্চ করেছে কোম্পানি। একটি বিকল্প হল GL এবং অপরটি DX। GL এর দাম রাখা হয়েছে ভারতীয় ৩ লাখ ৫ হাজার টাকার সমান। অন্যদিকে DX এর দাম রাখা হয়েছে ভারতীয় ৩.৮ লাখ টাকার সমান।
কোম্পানির তরফ থেকে Felo FW06 ইলেকট্রিক স্কুটারে দেওয়া হয়েছে বিশ্বের প্রথম ২ স্পিড টান্সমিশন প্রযুক্তি। অন্যদিকে পাওয়া প্রদানের জন্য এই স্কুটারে দেওয়া হয়েছে ৬KW এর মোটর, যা ১০Kw এর পাওয়ার এবং ৩০Nm এর টর্ক জেনারেট করতে সক্ষম। কোম্পানির তরফ থকে দাবি করা হয়েছে যে এই স্কুটার সর্বোচ্চ ১১০ kmph গতিবেগে চলতে সক্ষম। স্কুটারটির GL বিকল্পটিতে রয়েছে ৮০Ah এর লিথিয়াম আয়ন ব্যাটারি, অন্যদিকে DX বিকল্পটিতে রয়েছে ৮৮Ah এর ব্যাটারি। কোম্পানি আরও দাবি করেছে যে, এই ব্যাটারি এক বার চার্জে একটানা ১৪০ কিমি চলতে সক্ষম।
Felo FW06 ইলেকট্রিক স্কুটারে দেওয়া হয়েছে স্মার্টফোন কানেকক্টিভিটি ।কেবল তাই নয় রয়েছে ৫ ইঞ্চির বড় ডিসপ্লেও। তবে এই স্কুটার ভারতে কোনও দিন লঞ্চ হবে নাকি সেই বিষয়ে কিছুই জানা যায়নি। তবে ভারতীয় গ্রাহকদের জন্য রয়েছে Ather কোম্পানির Ather 450X ইলেকট্রিক স্কুটার। গ্রাহক চোখ বন্ধ করে ভরসা করতে পারেন এই স্কুটারের ওপরে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…