বিনোদন

বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগালেন শুভশ্রী, গাছে জল দিল ছোট্ট ইউভান

গত বছরের সেপ্টেম্বরেই মা হয়েছেন শুভশ্রী গাঙ্গুলী । রাজ অ শুভশ্রীর পরিবারে এসেছে ছোট্ট ইউভান। তাঁদের নয়নের মণি ইউভানের সবে আট মাস আর ছেলের ধীরে ধীরে বড় হয়ে ওঠার প্রতিটি মুহূর্তই চুটিয়ে উপভোগ করছেন রাজ ও শুভশ্রী। আর এদের পাশাপাশি নেটিজেনরাও বেশ উপভোগ করছেন। বার্থ সার্টিফিকেটে নাম ইউভান হলেও বাড়ির সকলে আদর করে ডাকে সিম্বা।এই ছেলেকে নিয়ে চক্রবর্তী পরিবারের দিন রাত কেটে যায়। রাজ শুভশ্রীর এই পুত্র হট কেক সোশ্যাল দুনিয়াতে। রাজ পুত্রকে অনেকে টলিউডের তৈমুর বলে ডাকে।

ইতিমধ্যে ইউভানের নামে নামে ফ্যানপেজ খুলে গিয়েছে। এই ফ্যান পেজে ইউভানের নানান কীর্তি কলাপ হয়ে যায় নিমেষে ভাইরাল। ইউভানের জন্মানোর পর ছেলের সাথে কাটানো নানান মুহূর্ত এমনকি ইউভানের অন্নপ্রাশন, প্রথম হামাগুড়ি, প্রথম হাঁটা নিজেদের অনুরাগীদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেন রাজ ও শুভশ্রী। এমনকি এই গরমের সিজনে ছেলের প্রথম নিজের হাতে রসনাই আম খাওয়া আর আমে মাখামাখি ইউভানের এই ছবি পোষ্ট ও শেয়ার করেই থাকেন।

আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আজ সক্কলেই পরিবেশের মাহাত্ম্য কি বুঝেছে। তাই এইদিনে শুভশ্রী আর ছোট্ট ইউভান বেরিয়ে পড়েছে বৃক্ষরোপন করতে। বর্তমানে ইউভান আর শুভশ্রী এই লকডাউনে হালিশহরের বাড়িতেই সময় কাটাচ্ছেন। এই দিন সকাল সকাল ঘরোয়া আমেজে ধরা দিলেন দুই তারকা। বাড়ির বাগানে মায়ের সাথে নিজের ছোট ছোট হাত দিয়ে গাছ লাগালেন। এই দিন ইউভান ছোট হলুদ টিশার্ট আর ব্লু জিন্স আর মাথায় টুপি পড়ে গাছ লাগাতে ব্যস্ত। কখনো মায়ের কোলে বসে তো কখনো মাটিতে দাঁড়িয়ে গাছ লাগালো এই একরত্তি।

ক্যপাশানে লিখেছেন, “আজ এই বিশ্ব প্রকৃতি দিবসে আসুন আমাদের প্রকৃতিকে রক্ষা করার শপথ নি”। এই পোস্ট শেয়ারের পর অনুরাগীরা অনেক ভালোবাসা জানিয়েছেন। এই উদ্যোগ দেখে অনেকে প্রশংসা করেছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট। উল্লেখ্য, গত এপ্রিল মাসে কোভিড আক্রান্ত হয়েছিলেন শুভশ্রী। এখন অভিনেত্রী পুরোপুরি সুস্থ হয়ে এই লকডাউনে ছেলের সাথেই সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026