গোটা বিশ্বে মহিলা ফুটবলের (women football) উন্নতি চাই। ফুটবলের সঙ্গে আরও একাত্ম করে তুলতে হবে মহিলাদের। এমন ভাবনা থেকেই শুক্রবারের ফিফা (FIFA) কাউন্সিলের বৈঠকে একাধিক সিদ্ধান্ত নিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। যার মধ্যে সব থেকে বড় সিদ্ধান্ত মহিলা ফুটবলারদের জন্য মাতৃত্বকালীন ছুটি (maternity leave) ঘোষণা। ফিফার নতুন নিয়ম অনুযায়ী মহিলা ফুটবলাররা এবার থেকে ১৪ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি নিতে পারবেন।
১৪ সপ্তাহের এই ছুটির মধ্যে কোনও ক্লাব সংশ্লিষ্ট ফুটবলারের বেতন বন্ধ করতে পারবে না। এবং মাতৃত্বকালীন ছুটি থেকে ফেরার পর ক্লাবগুলিকে সংশ্লিষ্ট ফুটবলারকে আবার দলের সঙ্গে কাজ করতে দিতে হবে। একই সঙ্গে ক্লাবকে প্রয়োজনীয় সমস্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। জানালেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো।
ফিফা কাউন্সিলের বৈঠক শেষে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো জানিয়েছেন, ‘পেশাদার মহিলা ফুটবলের উন্নতি করতে হলে সবার আগে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে ফুটবলাররা নিজেদের পেশা সম্পর্কে নিশ্চিন্ত থাকতে পারবেন। কোনও রকম অনিশ্চয়তার মধ্যে যেন তাঁদের না থাকতে হয়।’ মহিলা ফুটবলের উন্নতির পাশাপাশি কোচদের চাকরি নিয়েও ভাবতে শুরু করেছে ফিফা। সভাপতি ইনফান্তিনো জানিয়েছেন, কোচেদের চাকরির নিশ্চয়তা নিয়েও কাজ করছেন তাঁরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…