খেলা

চিত্রসাংবাদিক রনি রায়কে শ্রদ্ধার্ঘ্য, আইএফএ শিল্ডে অভিনব ভাবনা আইএফএ-র

ডিসেম্বরের শীতে শহরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট। রবিবার থেকে শুরু আইএফএ শিল্ড। ৪ বছর পর আবার পুরোনো ফরম্যাটে ফিরছে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট। এটিকে মোহনবাগান-এসসি ইস্টবেঙ্গল না থাকলেও, থাকছে মহমেডান, রিয়াল কাশ্মীর, ইন্ডিয়ান অ্যারোজ, গোকুলামের মত আই লিগের দলগুলো।

কোভিড পরিস্থিতির মধ্যেও জৈব সুরক্ষা বলয় ছাড়াই হচ্ছে শিল্ড। যদিও আইএফএ ফুটবলারদের স্বাস্থ্য সুরক্ষার একাধিক ব্যবস্থা রাখছে।

১. প্রত্যেক দলের সঙ্গে থাকছে আলাদা মেডিকেল দল

২. প্রতি ৫-৬ দিন অন্তর হবে কোভিড টেস্ট

৩. সবার জন্য থাকছে স্বাস্থ্যবীমার ব্যবস্থা

৪. নির্দিষ্ট সময় অন্তর স্যানিটাইজ করা হবে ড্রেসিংরুম

৫. মাঠে ঢোকার আগে থাকছে থার্মাল চেকিং ও অক্সিমিটার দিয়ে অক্সিজেনের মাত্রা দেখার ব্যবস্থা

আই লিগের আগে শিল্ডকে প্রস্তুতির মঞ্চ হিসাবে দেখছে গোকুলাম, মহমেডান রিয়াল কাশ্মীরের মত দলগুলো। কোভিড পরিস্থিতিতে ঘরোয়া লিগ হয়নি। তাই শিল্ডেই মাঠে ফিরতে চলেছে পিয়ারলেস, জর্জ টেলিগ্রাফ, কালিঘাট এমএস, খিদিরপুরের মত স্থানীয় দলগুলো।

শিল্ডের গ্রুপ লিগে প্রতিদিন চারটে করে ম্যাচ। একই সময়ে হবে চারটে ম্যাচ। যুবভারতী ছাড়াও রবীন্দ্র সরোবর, হাওড়া স্টেডিয়াম, কল্যাণী, মোহনবাগান মাঠ আর ইস্টবেঙ্গল মাঠে হবে হবে শিল্ডের ম্যাচ। শিল্ডের প্রথম দিনেই মাঠে নামছে মহমেডান, রিয়াল কাশ্মীর, গোকুলামের মত হেভিওয়েট দল।

শিল্ডের চ্যাম্পিয়ন দল পাবে ৩ লক্ষ টাকা। রানার্স দলের জন্য থাকছে ২ লক্ষ টাকা। সেরা কোচকে দেওয়া হবে পিকে ব্যানার্জির নামাঙ্কিত ট্রফি। সেরা ফুটবলার পাবেন চুনী গোস্বামী ট্রফি। এছাড়াও সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলকিপারকেও পুরস্কৃত করবে আইএফএ। প্রয়াত চিত্রসাংবাদিক রনি রায়ের নামে থাকছে শিল্ডের ফেয়ার প্লে ট্রফি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026