কৌশিক পোল্ল্যে: এমনিতে এই দুই অভিনেত্রীর মধ্যে বনিবনা তেমন নেই। কোনো বিশেষ অনুষ্ঠানে দেখা হলেও একে অপরকে এড়িয়ে চলাই এনারা শ্রেয় মনে করেন। এই ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত 2014 সালের একটি অ্যাওয়ার্ড প্রোগ্রামকে কেন্দ্র করে।
তবে সদ্যই সেই আগুনে কিছুটা হলেও আঁচ গলেছে। কঙ্গনা নিজে থেকে দীপিকাসহ মেঘনা গুলজারকে ধন্যবাদ জানালেন ছপাকের মতো সিনেমা বানানোর জন্য। ছোট্ট একটি ভিডিয়োর মাধ্যমে টিম ছপাকের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন কঙ্গনা।
আরও পড়ুন : বয়কট করা গেল না সিনেমা, ছপাকের স্ক্রিনিংয়ে রনবীরকে প্রকাশ্যে চুম্বন দীপিকার
কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেলও একজন অ্যাসিডাক্রান্ত মহিলা। ভিডিয়োতে কঙ্গনা সেই ভয়ঙ্কর দুর্ঘটনার ভয়াবহতার কথা তুলে ধরেছেন। তিনি এও বলেন কীভাবে সমাজের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে তাদের পুরো পরিবার সেই কঠিন মুহূর্ত থেকে বেরিয়ে এসেছেন।
ছপাকের গল্প অ্যাসিডাক্রান্ত মেয়েদের যন্ত্রনায় কথাই তুলে ধরে এবং যা জনসমক্ষে প্রকাশ্যে আনা উচিৎ এমনটাই মনে করেন কঙ্গনা।
আরও পড়ুন : ফুরফুরে মেজাজে কৌশানি, পোস্ট করলেন এই ছবি
বলিউডে বিতর্কের প্রতি কোনোরকম তোয়াক্কা না করেই কঙ্গনার মতো অভিনেত্রী যখন নিজে থেকে দীপিকার দিকে মৈত্রীর হাত বাড়াচ্ছেন তখন আগামীতে দীপিকা-কঙ্গনা সম্পর্কের উন্নতির সম্ভাবনা বেশ প্রবল হল একথা বলাই যায়।
কঙ্গনার সেই ভিডিওটি একবার দেখে নিন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…