ডিফেন্স

পাকিস্তান প্রতিদিন ১০-১৫ টি ড্রোন ভারতের সীমান্তে নজরদারির জন্য পাঠিয়েছে, জানালো ভারতীয় সেনাবাহিনী

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার পর থেকেই পাকিস্তান প্রতিদিন ১০-১৫ টি ড্রোন ভারতের সীমান্তে নজরদারির জন্য পাঠিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আগস্ট মাসে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর এটা দিনে ১০-১৫ বার করে হলেও ডিসেম্বরে কমে দিনে ১-২ বার হয়ে যায় বলে জানিয়েছেন সেনাবাহিনীর কর্তারা।

আরও পড়ুন : যারা হোমলোন নেবেন বলে ভাবছেন SBI তাদের জন্য নতুন হোমলোন স্কীম আনলো

সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে ৩৭০ ধারা উঠে যাওয়ার পর থেকে ৫ই আগস্ট থেকে অক্টোবরের মধ্যে প্রতিদিন গড়ে ১০-১৫ বার পাকিস্তানের ড্রোন বিএসএফ এবং স্থানীয় পুলিশের উপর নজরদারি চালায়। সেনাবাহিনী জানিয়েছে এটি পাকিস্তান সেনাবাহিনী তদারকি অনুশীলন হিসেবে ব্যবহারও করতে পারে।

সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা বলছিলেন, ‘এই ড্রোন গুলি চালানো বা নামিয়ে আনার জন্য কিছু নির্দিষ্ট অস্ত্র এবং প্রশিক্ষণের প্রয়োজন যা এখন পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর কাছে পুরোপুরি ভাবে নেই। সুতরাং, ড্রোন গুলো কিজন্যে এসেছিল সেগুলো জানতে পারা সম্ভব হয়না। ড্রোনগুলি রেঞ্জের মধ্যে আসে তবেই তাদের লক্ষ্য করে তাদের নামিয়ে আনা সম্ভব।

আরও পড়ুন : নগদ টাকা জমা দেওয়ার নতুন সুবিধা আনল ব্যাংক

তবে সীমান্তের ওপার থেকে ড্রোন এপারে পাঠিয়ে দেওয়ার ঘটনা কেবল জম্মু ও পাঞ্জাবের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, গুজরাট সীমান্তেও এধরণের ড্রোন দেখা গেছে। মূলত তিন ধরণের ড্রোন রয়েছে যার মধ্যে স্থলভাগে একটি রিমোট দ্বারা নিয়ন্ত্রিত থাকে, একটা জিপিএস দ্বারা নিয়ন্ত্রিত এবং সর্বশেষতমটি একটি প্রিফেড ইনফরমেশন ল্যাডেন ড্রোন যেগুলোকে ধ্বংস করা শক্ত। উন্নত প্রযুক্তি লাগে ধ্বংস করতে। এই ড্রোনগুলি থেকে যে ঝুঁকির আশঙ্কা আছে সে সম্পর্কে নজর রেখেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ড্রোন-বিরোধী প্রযুক্তি তৈরিতে কাজ করছে, জানিয়েছেন সেনাবাহিনীর এক কর্তা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026