ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

যারা হোমলোন নেবেন বলে ভাবছেন SBI তাদের জন্য নতুন হোমলোন স্কীম আনলো

গ্রাহকদের জন্য দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) নতুন একটি স্কিম আনলো। তবে এই নতুন স্কীমটি কেবলমাত্র যেসকল গ্রাহকরা হোমলোন নেবে তাদের জন্য। দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক ঘোষণা করেছে যে, এবার থেকে কোনো গ্রাহক হোমলোন নেওয়ার পর যদি তার কেনা বাড়িটি নির্ধারিত সময়ে না পান তাহলে ঋণের মূল টাকাটা গ্রাহককে ফিরিয়ে দেবে।

আরও পড়ুন : নগদ টাকা জমা দেওয়ার নতুন সুবিধা আনল ব্যাংক

যারা নতুন বাড়ি কিনতে চান তাদের জন্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এনেছে এই বিশেষ স্কীমটি। Residential Builder Finance with Buyer Guarantee (RBBG) নামে এই স্কীমে বলা হয়েছে, নির্মাতারা সময়সীমার মধ্যে কোনও প্রকল্প শেষ করতে ব্যর্থ হলে, এসবিআই ঋণগ্রহন কারীকে প্রদত্ত সমস্ত মূল অর্থ ফেরত দেবে। নতুন প্রকল্পটি ভারতের রিয়েল এস্টেট খাতকে বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে। এই স্কিমটি সেই সমস্ত রিয়েল এস্টেট প্রকল্পগুলির জন্য প্রযোজ্য যেখানে বাড়ির সর্বোচ্চ দাম আড়াই কোটি টাকা।

আরও পড়ুন : কর প্রদান ব্যাবস্থা হবে আরও সহজ, পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র

এই প্রকল্পের আওতায় নামী রিয়েল এস্টেট বিল্ডার ৫০ কোটি থেকে ৪০০ কোটি টাকা ঋণ নিতে পারবেন স্টেট ব্যাংকের থেকে। প্রাথমিকভাবে, এই স্কীমটি দেশের সাতটি শহরে চালু হবে এবং পরে মোট ১০ টি জায়গায় এটি উন্মোচন করা হবে। এই প্রকল্পের অধীনে, এসবিআই মুম্বাই-ভিত্তিক সানটেক রিয়েল্টি লিমিটেডের সাথে মুম্বাই মেট্রোপলিটন অঞ্চলে তিনটি হাউজিং প্রকল্পের জন্য তাদের প্রথম চুক্তি স্বাক্ষর করেছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026