Today Trending News

নির্ভয়া কান্ডের অভিযুক্তদের ফাঁসির মঞ্চ প্রস্তুত, ডাক পড়লো দুই ফাঁসুড়ের

অরূপ মাহাত: দীর্ঘ বিচার প্রক্রিয়ার শেষে শাস্তি পেতে চলেছে দিল্লির নির্ভয়া গণধর্ষণ কান্ডের চার অভিযুক্ত। আগামী ২২ জানুয়ারি তিহার জেলে তাদের ফাঁসি কার্যকর করা হবে। শুরু হয়ে গেছে তার প্রস্তুতি। একইদিনে ফাঁসির দড়িতে ঝোলানো হবে চার ধর্ষককে। কিন্তু তিহার জেলে বর্তমানে কোন ফাঁসুড়ে নেই। তাই অন্য কোন জায়গা থেকে ফাঁসুড়ে এনে ফাঁসি দেওয়া হবে তাদের।

আরও পড়ুন : শহরে পা রাখবেন প্রধানমন্ত্রী, রয়েছে বিশেষ কর্মসূচি

ইতিমধ্যে ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বিহার থেকে আনা হয়েছে ফাঁসির দড়িও। এবার ফাঁসুড়ের কাজ। তিহার জেলে ফাঁসুড়ে না থাকায় উত্তরপ্রদেশ প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে দুই ফাঁসুড়েকে চেয়ে। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশ কারা বিভাগের এডিজি সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘তিহার জেল কর্তৃপক্ষের একটি চিঠি আজই আমাদের হাতে এসে পৌঁছেছে। যেখানে তারা লিখেছেন আমাদের মেরঠের এক ফাঁসুড়ে পবন কুমারকে তাদের প্রয়োজন। সাথে এও অনুরোধ করেছেন যে, অন্য কোন ফাঁসুড়ে আমাদের হাতে থাকলে তাকেও যেন আমরা পাঠাই।’ আগামী ২২ তারিখ ফাঁসির সাজাপ্রাপ্ত চার বন্দির ফাঁসির জন্যই তাদের পাঠানোর ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন তিহার কর্তৃপক্ষ, এমনটাই জানালেন ওই আধিকারিক।

আরও পড়ুন : গত মাসে সংসদে পাস হয়েছিল, এবার কার্যকর হলো নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯

তিনি আরও জানান, ‘পবন কুমারকে আমরা পাঠিয়ে দেব বলে জানিয়েছি। তবে আমাদের অন্য আরেক জন যে ফাঁসুড়ে রয়েছে সে এই মুহূর্তে মানসিক ও শারীরিক ভাবে এই কাজ করার জন্য প্রস্তুত নয়। একথা তিহার জেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ একথা মৌখিক ও লিখিত ভাবে তিহার কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের কারা বিভাগের এডিজি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026