বিয়ে করতে গিয়ে শেষে কোয়ারেন্টাইন সেন্টারে! পাঞ্জাবের লুধিয়ানা থেকে তিন বন্ধু সমেত বাড়ি ফিরছিলেন সোনু কুমার চৌহান। কিন্তু পথের মাঝেই যে এমন ঘটনা ঘটবে তা কে জানতো! সাইকেলে করে বাড়ি পৌঁছাতে আর বাকি মাত্র ১৫০ কিমি পথ।তখনই সীমান্তরক্ষী বাহিনী তাদের আটকায়। এরপর সীমান্তরক্ষীরা তাদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়ে দেন। সোনু কুমার চৌহানের বাড়ি নেপালের সীমান্তবর্তী জেলাতে।
পাঞ্জাবের লুধিয়ানা থেকে সোনুর বাড়ি ৮৫০ কিমি দুর। লক ডাউনের মাঝে সমস্ত গাড়ি চলাচল যখন বন্ধ তখন তিনি সাইকেলে বন্ধুদের সহিত বাড়ি ফিরছিলেন। কিন্তু কেন? কারন বৈশাখ মাসের পরই তার বিয়ে। আর তার জন্যেই এতদুরের পথ পাড়ি দিলেন পেশায় লুধিয়ানার একটি টাইলস কারখানার কর্মী সোনু । সোনুর বাড়ি মহারাজগঞ্জের পিপড়া রসুলপুর।
বলরাম পুরের এসপি দেবরঞ্জন ভার্মা জানান, কোয়ারেন্টাইনে ১৪ দিন কাটানোর পর চৌহান সহ তার তিন বন্ধুর করোনার পরীক্ষা করা হবে। রিপোর্ট নেগেটিভ আসলে ছেড়ে দেওয়া হবে তাদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…