বিনোদন

করোনা নিয়ে গান গাইলেন সলমান খান, গানের নাম ‘প্যায়ার করোনা’, দেখুন ভিডিও

কৌশিক পোল্ল্যে: গানের নাম ‘প্যায়ার করোনা’, গেয়েছেন খোদ সলমান খান। আগামীকালই মুক্তি পেতে চলা এই গানের টিজারটি আজই সোশ্যাল মিডিয়ার দেওয়ালে পোস্টালেন বলিউডের ভাইজান। কথা হচ্ছে সলমান খানকে নিয়ে, এর আগেও তিনি ‘হিরো’ সিনেমার টাইটেল ট্র্যাকটি নিজকন্ঠে রেকর্ড করেন, ছবির অভিনেতা ছিলেন সুরজ পাঞ্চোলি।

আজ দেশের চরম দুর্দিনে আবারো গানকেই চরম পন্থা হিসেবে বেছে নিলেন তিনি। ছোট্ট টিজারে শুধুমাত্র ‘প্যায়ার করোনা’ শব্দটির আভাস দেওয়া হয়েছে যেটির কথা ক্যাপশনেও উল্লেখ করেছেন তিনি। আগামীকাল অভিনেতার ইউটিউব চ্যানেলে পুরো গানটি শোনা যাবে।

করোনার জেরে সকলের ভেঙে পড়া মনকে চাঙা করতেই এই গান বেঁধেছেন তিনি, এমনটাই বলছেন ভক্তরা। করোনা সংক্রান্ত নানান উন্নয়নমূলক কাজের সঙ্গেও ক্রমাগত যুক্ত রয়েছেন তিনি। স্টুডিওপাড়ার বেকার কর্মীদের মাসিক তিন হাজার টাকা মাইনে দেওয়ার বন্দোবস্ত করেন ভাইজান।

তার এনজিও সংস্থা ‘বিং হিউম্যান’ এর তরফে তেইশ হাজার পরিবারে রেশনের ব্যবস্থা করা হয়েছে ফলে ফিল্মসিটির অসহায় দিনমজুরদের অন্নসংস্থানে খানিক সুরাহা হয়েছে। এ তথ্যটি সত্যতা প্রকাশ করেছেন জননেতা বাবা সিদ্দিকি।
শুধু তাই নয়, পঞ্চাশ জন মহিলা শ্রমিকের পরিবারের সমস্ত দায়িত্ব নিজকাঁধে নিলেন অভিনেতা। এসবের পর করোনা নিয়ে তৈরি তার গানে আশা জাগছে নেটিজেরদের। সলমানের উক্ত গানের ছোট্ট টিজারটি একঝলক দেখে নিন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026