বিনোদন

Mithai: মিঠাইকে ‘আই লাভ ইউ’ বললো সিদ্ধার্থ, প্রোমো ভাইরাল হতেই উচ্ছ্বসিত ধারাবাহিক অনুরাগীরা

বর্তমানে টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। গত ৪৪ সপ্তাহ ধরে এই ধারাবাহিক এক নম্বর স্থান ধরে রেখেছিল। তবে বর্তমানে প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’ মিঠাইয়ের এক নম্বর স্থান কেড়ে নিল। তবে সেই স্থান ফিরে পেতে রীতিমতো মরিয়া পদক্ষেপ ধারাবাহিকের পরিচালকের। সম্প্রতি ধারাবাহিকের নতুন প্রোমো ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে অবশেষে সিদ্ধার্থ নিজের মনের কথা জানালো মিঠাইকে, যা দেখে রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েছে মিঠাই অনুরাগীরা।

সম্প্রতি ভাইরাল হওয়া প্রোমোতে দেখা যাচ্ছে পাহাড়ের বুকে চা বাগানের মাঝে দাঁড়িয়ে মিঠাইকে নিজের মনের কথা জানাচ্ছে সিদ্ধার্থ। অবশেষে সে বুঝতে পেরেছে মিঠাইয়ের প্রতি তার ভালোবাসার কথা। এবার সে খুব শীঘ্রই সেই কথা জানাবে তার তুফানমেলকে। মিঠাইয়ের প্রতি সিদ্ধার্থের ভালোবাসার কথা অজানা নয় কারোরই। কিন্তু এতদিন সে নিজেই সেই ভালোবাসার মানতে চাইছিল না। অবশেষে সে বুঝতে পেরেছে নিজের অনুভূতির কথা, তাতেই বেজায় খুশি দর্শকরা।

গত একবছর ধরে মিঠাই অনুরাগীরা অপেক্ষায় ছিল এই এপিসোডটির। তাদের মতে এটাও আবার মিঠাইয়ের ভাষায় ডিরিম নয় তো! তবে না এবার সত্যিই পাহাড়ের বুকে দাঁড়িয়ে উচ্ছেবাবু বলবে তার মনের কথা। ভিডিওতে দেখা যাচ্ছে সিদ্ধার্থের মুখে ভালোবাসার কথা শুনে বিশ্বাস করতে পারছে না মিঠাই। সে আবারও সেই কথা বলতে বলে তাকে। সিদ্ধার্থ চিৎকার করে জানায় তার ভালোবাসার কথা এবং তাকে জড়িয়ে ধরে। অবশেষে তাদের মিলন হবে, এটা ভেবেই খুশি মিঠাই অনুরাগীরা। আগামী ভালোবাসার দিনে অর্থাৎ ১৪’ই ফেব্রুয়ারি দেখানো হবে এই এপিসোড।

Rahit Roy

Recent Posts

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা মাস্টারস্ট্রোক! ক্ষমতায় এলেই মাসে ৩ হাজার ভাতা, বড় প্রতিশ্রুতি বিজেপির

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…

April 11, 2026

অফিস যাতায়াতে সেরা কম্বো! কেন তরুণ প্রজন্মের প্রথম পছন্দ Honda SP160

Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…

April 11, 2026