নিউজ

আদৌ কবে থেকে শুরু হবে ট্রেন চলাচল? যাত্রীদের উদ্দেশ্যে স্পষ্ট জানালেন রেল মন্ত্রক

করোনা সংক্রমণ ঠেকাতে জারি হওয়া লকডাউনের সময়সীমা শেষ হয়ে এসেছে। লকডাউন পরবর্তী সময়ে রেল চলাচল স্বাভাবিক হচ্ছে কিনা সে নিয়ে নানান মত প্রকাশ করেছেন অনেকেই। এর আগে বিভিন্ন সংবাদ সংস্থার খবরে জানানো হয়, ১৪ ই এপ্রিল লকডাউনের সময়সীমা শেষ হলে স্বাভাবিক হতে পারে যাত্রীবাহী রেল চলাচল। সেক্ষেত্রে যাত্রীদের বেশ কয়েকটি শর্ত পূরণ করতে বলে জানায় সংবাদ সংস্থাগুলো। একইসঙ্গে মেনে চলতে হবে বেশ কিছু বিধিনিষেধও। তবে কী কী শর্ত বা কোন কোন বিধিনিষেধ মেনে চলার কথা বলেছে রেল মন্ত্রক সে বিষয়ে স্পষ্ট কোন উল্লেখ করেনি কোন সংবাদ সংস্থায়।

এবার কেন্দ্রের তরফে সমস্ত বিষয় সম্পর্কে তাদের বক্তব্য স্পষ্ট জানিয়ে দিল রেল মন্ত্রক। ভারতের রেল মন্ত্রকের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ট্যুইট করে সংবাদ সংস্থার এই ধরনের খবরের সত্যতা অস্বীকার করা হয়েছে। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, লকডাউন পরবর্তী সময়ে রেলযাত্রার বিষয়ে কোন বিজ্ঞপ্তি প্রকাশ করেনি মন্ত্রক। জারি করা হয়নি যাত্রী ভ্রমণ সংক্রান্ত কোন বিধিনিষেধও।

কিছু সংবাদ সংস্থা এ নিয়ে ভুল বার্তা রটিয়েছে বলে দাবি রেলের। একইসঙ্গে ওই ট্যুইটে আরও জানানো হয়েছে যে, এই সংক্রান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হলে তা অবশ্যই সমস্ত স্টকহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে। এই ধরনের কোন খবরে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে রেল। লকডাউন শুরু হওয়ার ২২ শে মার্চ জনতা কার্ফুর দিন থেকে দেশ জুড়ে যাত্রীবাহী রেল চলাচল বন্ধ করে ভারতের রেল মন্ত্রক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026