কৌশিক পোল্ল্যে: আশঙ্কার আকাশে সিঁদুরে মেঘ জমেছে ভালোই। তবে কি দৃষ্টিশক্তি হারাতে বসেছেন বিগ বি! লকডাউনে কেমন আছেন তিনি? এই তো বেশ দিব্যি ছিলেন। জনতা কার্ফিউ এর দিন ছাদে এসে হাততালি দেওয়া কিংবা মোদির আহ্বানে দিয়া জ্বালানো কোনোটাই বাদ দেননি, তাহলে হঠাৎ করে কি এমন হল ‘বিগ বি’র!
ইনস্টাগ্রামে নিজের ব্লগ ও আইজিটিভির মাধ্যমে ভিডিয়োতে তিনি জানান বেশ কয়েকদিন ধরেই তার দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসছে এবং তিনি চোখে খানিক আবছা দেখছেন। এ নিয়ে তার মনে দুশ্চিন্তা তৈরি হয়েছে। তিনি চিকিৎসকের পরামর্শ নেন এবং জানতে পারেন এই সময়ে অতিরিক্ত কম্পিউটার ও ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যাবহার করার ফলেই এমনটা ঘটেছে।
তাই চোখ নিয়ে বর্তমানে বেশ যত্নবান হয়েছেন শেহেনশাহ। কিছুক্ষন অন্তর অন্তর চোখে ড্রপ দিচ্ছেন। আগের তুলনায় কম্পিউটারে কম বসার চিন্তাভাবনা করছেন তিনি। চিকিৎসকেরা অবশ্য জানিয়েছেন তার দৃষ্টিশক্তি হারানোর বিশেষ সম্ভাবনা নেই তাকে চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব।
বয়সভারে এখনই মাথানত করতে রাজি নন টল জেন্টলম্যান অমিতাভ বচ্চন। দাদাসাহেব ফালকের মতো অ্যাচিভমেন্ট পেয়েও চালিয়ে যেতে চান অভিনয়ের যাত্রা। করোনা মোকাবিলায় বহু উন্নয়নমূলক কাজ করে নজির গড়েছেন তিনি। হাতে একগুচ্ছ সিনেমার প্রজেক্ট পেন্ডিং রয়েছে যা লকডাউনের পরই শুরু করা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…