রান্নায় নুন বেশি হয়ে গেলে কীভাবে তা কমাবেন, জেনে নিন উপায়
নতুন রান্না করা রাঁধুনী কিংবা অনেকদিন ধরে রান্না করা পাকাপোক্ত রাঁধুনী সকলেরই রান্না করতে গিয়ে নুন এর মাত্রা কম/বেশি হতেই পারে। কম হলে পাতে নুন নিয়ে নেওয়া যায়, কিন্তু বেশি হলে ভারী মুশকিল। খাওয়াটাই পুরো মাটি হয়ে যায়। কিন্তু আপনি যদি টিপসগুলো মাথায় রাখেন, তাহলে রান্নায় নুন বেশি হলেও, পাতে যখন ভাতের সঙ্গে তরিতরকারি পড়বে তখন কিন্তু নুন একেবারে ঠিকঠাক মতন হয়ে যাবে।
১) তরকারি, মাছের ঝোল কিংবা মাংসে নুনের পরিমাণ বেশি হয়ে গেলে। কয়েকটা আলু সেদ্ধ করে চটকে ঝোলের মধ্যে ফেলে দিন।বেশি নুনের পরিমাণ কমে যাবে।
২) তরকারিতে নুন এর ভাব বেশি হলে, খানিকটা পেঁয়াজ তেলে ভেজে নিয়ে সেই ভাজা পেঁয়াজ জলের মধ্যে দিয়ে দিন। তাছাড়া কাঁচা পেঁয়াজও ঝোলের মধ্যে খানিকক্ষণ রেখে দিতে পারেন।
৩) খাবারে নুনের পরিমাণ বেশি হয়ে গেলে, ময়দা জল দিয়ে ছোট ছোট গোল গোল করে বলের আকারে গড়ে নিয়ে, ঝোলের মধ্যে ফেলে দিলেই, সেই ঝোল থেকে নুন টেনে নেয় ময়দার বল গুলি।
৪) খাবারের নুনের পরিমাণ বেশি হলে, তরকারি বা ঝোলেতে মিশিয়ে দিতে পারেন দই। দই সহজেই ঝোল বা তরকারি থেকে নুন টেনে নিতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…